শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দুই মন্দিরে চুরির ঘটনায় ফটিকছড়িতে চারজন গ্রেপ্তার ৬৮ বছর পর দখলমুক্ত সিংগাইরের রাধাবল্লভ মন্দিরের জমি চিত্রাঙ্কনে প্রথম বাসুদেব স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মংহ্লাসিং রংপুরে দুর্গাপূজার নিরাপত্তায় পূজা কমিটির সঙ্গে পুলিশের মতবিনিময় মির্জাপুরে পূজার প্রস্তুতির মধ্যেই ভাঙচুর, ক্ষতিগ্রস্ত ৭ প্রতিমা বড়কলের দুর্গাপূজায় নবমী রাতে ভক্তির সুর তুলবে ধর্মীয় ব্যান্ড ‘বৈদিক’ পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু, বিয়ের বাড়িতে আনন্দের বদলে কান্না ৩৩ হাজারের বেশি মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তা নিয়ে ঝুঁকি দেখছে না সরকার ফটিকছড়িতে মন্দিরে ফের চুরি দুর্গাপূজায় পাঁচ দিনের ছুটিকে স্বাগত জানালেন বিপ্লব দে পার্থ

মির্জাপুরে পূজার প্রস্তুতির মধ্যেই ভাঙচুর, ক্ষতিগ্রস্ত ৭ প্রতিমা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক : সত্য সনাতন টিভি | অনলাইন সংস্করণ

টাঙ্গাইলের মির্জাপুরে একটি দুর্গামন্দিরে নির্মাণাধীন সাতটি প্রতিমা ভাঙচুরের অভিযোগ উঠেছে। বুধবার রাতে উপজেলার জামুর্কী ইউনিয়নের পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

 

স্থানীয় বাসিন্দারা জানান, জামুর্কী আর্য্য সমিতির উদ্যোগে প্রায় ৮৫ বছর ধরে ওই মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়ে আসছে। এবারও পূজার প্রস্তুতি হিসেবে মন্দির প্রাঙ্গণে দুর্গা প্রতিমাসহ সাতটি প্রতিমা তৈরি করা হচ্ছিল। প্রতিমাগুলোর রং করার কাজ ছাড়া প্রায় সব প্রস্তুতিই শেষ হয়েছিল।

 

বুধবার রাতে কোনো একসময় দুর্বৃত্তরা মন্দিরে প্রবেশ করে নির্মাণাধীন প্রতিমাগুলোতে ভাঙচুর চালায়। পরে বৃহস্পতিবার সকালে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। খবর ছড়িয়ে পড়লে সনাতন সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দেয়।

 

ঘটনার খবর পেয়ে টাঙ্গাইলের পুলিশ সুপার শামসুল আলম সরকার এবং মির্জাপুর-নাগরপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আদনান মুস্তাফিজ ঘটনাস্থল পরিদর্শন করেন। তাঁরা পূজা উদ্‌যাপন কমিটির সদস্য ও স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার আশ্বাস দেন।

 

জামুর্কী আর্য্য সমিতির সভাপতি প্রকাশ বাকালী বলেন, প্রতিমা ভাঙচুরের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে। পাশাপাশি পূজার নিরাপত্তা নিয়েও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হচ্ছে।

 

সহকারী পুলিশ সুপার মো. আদনান মুস্তাফিজ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে পূজা আয়োজক কমিটির সদস্যদের সঙ্গে কথা বলা হয়েছে। মন্দির ও পূজার সার্বিক নিরাপত্তার বিষয়ে তাঁদের আশ্বস্ত করা হয়েছে।

 

মির্জাপুর থানার পরিদর্শক লুকমান হোসেন জানান, প্রতিমা ভাঙচুরের ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। তাঁদের আটকের জন্য অভিযানও চলছে। একই সঙ্গে উপজেলার বিভিন্ন মন্দিরের নিরাপত্তা জোরদারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews