শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দুই মন্দিরে চুরির ঘটনায় ফটিকছড়িতে চারজন গ্রেপ্তার ৬৮ বছর পর দখলমুক্ত সিংগাইরের রাধাবল্লভ মন্দিরের জমি চিত্রাঙ্কনে প্রথম বাসুদেব স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মংহ্লাসিং রংপুরে দুর্গাপূজার নিরাপত্তায় পূজা কমিটির সঙ্গে পুলিশের মতবিনিময় মির্জাপুরে পূজার প্রস্তুতির মধ্যেই ভাঙচুর, ক্ষতিগ্রস্ত ৭ প্রতিমা বড়কলের দুর্গাপূজায় নবমী রাতে ভক্তির সুর তুলবে ধর্মীয় ব্যান্ড ‘বৈদিক’ পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু, বিয়ের বাড়িতে আনন্দের বদলে কান্না ৩৩ হাজারের বেশি মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তা নিয়ে ঝুঁকি দেখছে না সরকার ফটিকছড়িতে মন্দিরে ফের চুরি দুর্গাপূজায় পাঁচ দিনের ছুটিকে স্বাগত জানালেন বিপ্লব দে পার্থ

বড়কলের দুর্গাপূজায় নবমী রাতে ভক্তির সুর তুলবে ধর্মীয় ব্যান্ড ‘বৈদিক’

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক : জয় দাশ | চট্টগ্রাম প্রতিনিধি

পাহাড়, সবুজ আর মেঘের মিতালিতে ঘেরা রাঙামাটির বড়কল উপজেলায় শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে নবমীর রাতে থাকছে বিশেষ সংগীত আয়োজন। প্রথমবারের মতো উপজেলায় ধর্মীয় ব্যান্ড ‘বৈদিক’ ভক্তিমূলক সংগীত পরিবেশন করবে।

 

আয়োজকরা জানান, দুর্গাপূজার নবমী উপলক্ষে বিশেষ এই আয়োজনকে কেন্দ্র করে স্থানীয় পূজামণ্ডপে উৎসবের আবহ আরও বাড়বে। পাহাড়ি প্রকৃতির নৈসর্গিক পরিবেশের সঙ্গে ভক্তিমূলক সংগীতের সমন্বয়ে আয়োজনটি ভিন্নমাত্রা পাবে বলে প্রত্যাশা আয়োজকদের।

 

বড়কল উপজেলায় এর আগে কোনো ধর্মীয় ব্যান্ডের এমন আয়োজন হয়নি বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে। ফলে এবারের নবমীর অনুষ্ঠানকে ঘিরে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। সত্য সনাতন টিভি

 

‘বৈদিক’ ব্যান্ডের আয়োজনে মেইন ভোকাল হিসেবে থাকবেন বিশ্বজিৎ নাথ। ফিমেল ভোকাল বিশাখা ঘোষ, সাইড ভোকাল জয় দাশ, লিড গিটারিস্ট সৃজয় দাশ, বেজ গিটারিস্ট রবিন দত্ত, বাংলা ঢোলে সৈকত দাশ এবং কিবোর্ডে থাকবেন সুষ্মিতা সেন।

 

আয়োজকেরা আরো জানান, শারদীয় দুর্গোৎসবের ধর্মীয় আবহ বজায় রেখে ভক্তিমূলক গান পরিবেশনের মধ্য দিয়ে নবমীর রাতকে স্মরণীয় করে তুলতেই এ আয়োজন। সত্য সনাতন টিভি

 

রাঙামাটির পাহাড়ি জনপদ বড়কলে দুর্গাপূজার উৎসবের সঙ্গে সংগীতের এই নতুন সংযোজন স্থানীয়দের জন্য একটি ভিন্ন অভিজ্ঞতা তৈরি করবে বলে আশা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews