মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় জন্মাষ্টমী মহোৎসব ও মহানামযজ্ঞ ৪ সেপ্টেম্বর কলাবাগানে নটরডেম কলেজের সাবেক শিক্ষক ধীরেন্দ্র কুমারের ঝুলন্ত লাশ উদ্ধার রংপুরে চারজনকে হত্যা: তদন্ত নিয়ে প্রশ্ন, বিচার দাবিতে উত্তাল রাজপথ বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোট চট্টগ্রাম জেলা শাখার নতুন কমিটি অনুমোদন একটি পরিবারের স্বপ্নের নির্মম পরিসমাপ্তি: রংপুরে একই পরিবারের চারজন নিহত রাউজানে মন্দির থেকে স্বর্ণ-রৌপ্য চুরি, মুসলিম তরুণ গ্রেপ্তার রংপুরে চাঞ্চল্যকর চার খুনের ঘটনায় দুইজন আটক রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার ঝালকাঠির কাঠালিয়ায় হিন্দু পরিবারের তিন সদস্যকে কুপিয়ে গুরুতর আহত রংপুরের, মাহিগঞ্জে গোবিন্দ মন্দিরে গীতা স্কুলের উদ্বোধন, শিশু-কিশোরদের হাতে শ্রীমদ্ভগবদ্গীতা

কলাবাগানে নটরডেম কলেজের সাবেক শিক্ষক ধীরেন্দ্র কুমারের ঝুলন্ত লাশ উদ্ধার

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : সত্য সনাতন টিভি | অনলাইন সংস্করণ 

 

রাজধানীর কলাবাগানে নিজ বাসা থেকে নটরডেম কলেজের সাবেক শিক্ষক ধীরেন্দ্র কুমার রায় (৭১)-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক দাবি, তিনি আত্মহত্যা করেছেন।

 

সোমবার সকাল সোয়া ৯টার দিকে গ্রিন রোডের ১৮৮ নম্বর বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

 

কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) আতিকুর রহমান জানান, ধীরেন্দ্র কুমার রায় বাসার একটি কক্ষে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেন। তার মেয়ে ঘুম থেকে উঠে বাবাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে প্রতিবেশীদের সহায়তায় তাকে উদ্ধার করে গ্রিন লাইফ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক সকাল সোয়া ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

 

খবর পেয়ে পুলিশ সকাল সোয়া ১০টার দিকে হাসপাতাল থেকে তার মরদেহ উদ্ধার করে।

 

পুলিশের ভাষ্য অনুযায়ী, ধীরেন্দ্র কুমার রায়ের স্ত্রী দীপালী রায় একটি স্কুলের শিক্ষিকা। সোমবার সকালে তিনি কর্মস্থলে চলে যান। এ সময় তাদের মেয়ে বাসায় ঘুমিয়ে ছিলেন। ঘুম থেকে ওঠার পর তিনি বাবাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

 

পরিবারের সদস্যদের বরাত দিয়ে এসআই আতিকুর রহমান বলেন, ২০২৫ সাল থেকে ধীরেন্দ্র কুমার রায় শারীরিক অসুস্থতার পাশাপাশি মানসিক সমস্যায় ভুগছিলেন।

 

ধীরেন্দ্র কুমার রায়ের গ্রামের বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার বনগ্রাম আবাসিক এলাকায়। তার বাবার নাম মৃত শুদ্ধন্য কুমার রায়।

 

পুলিশ জানিয়েছে, ঘটনাটি প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া ও তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews