রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
স্থায়ী ঠিকানা নেই, প্রাথমিকের শিক্ষক পদে সুপারিশ পেয়েও নিয়োগ অনিশ্চিত মিশনের বাংলাদেশ সনাতন ফাউন্ডেশন এর সহায়তায় অসহায় দম্পতি পেল নতুন গৃহ চট্টগ্রাম দক্ষিণ বাগীশিকের অভিষেক,গীতা ও নৈতিক শিক্ষা পরীক্ষার পুরস্কার বিতরণ নাসিরনগরে হিন্দু পরিবারে ৩০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ সুমন দাশের প্রয়াত পিতার স্মরণে এসভিএস জবি শাখার বিশেষ প্রার্থনা সভা দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারসহ হিন্দু মহাজোটের ৪ দফা দাবি নবীনগর মহাশ্মশানে পূজায় বাধা ও ভয়ভীতির অভিযোগ দুই মন্দিরে চুরির ঘটনায় ফটিকছড়িতে চারজন গ্রেপ্তার ৬৮ বছর পর দখলমুক্ত সিংগাইরের রাধাবল্লভ মন্দিরের জমি চিত্রাঙ্কনে প্রথম বাসুদেব স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মংহ্লাসিং

বাংলাদেশ সনাতন ফাউন্ডেশন এর সহায়তায় অসহায় দম্পতি পেল নতুন গৃহ

  • প্রকাশিত: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক : সজল দাশ

শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে যখন উৎসবের প্রস্তুতিতে ব্যস্ত মানুষ, তখন চট্টগ্রামের পটিয়ায় জরাজীর্ণ ঘরে বসবাস করা এক অসহায় দম্পতির পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সনাতন ফাউন্ডেশন। দেশ-বিদেশের দাতাদের সহযোগিতায় অমর আচার্য ও তাঁর স্ত্রী বাসনা আচার্যের জন্য নির্মাণ করে দেওয়া হয়েছে নতুন একটি ঘর।

 

পটিয়া উপজেলার বরলিয়া ইউনিয়নের কর্তলা আচার্য পাড়ার বাসিন্দা অমর আচার্য ও তাঁর স্ত্রী বাসনা আচার্য দীর্ঘদিন ধরে একটি জরাজীর্ণ ঘরে বসবাস করছিলেন। বয়সের ভার ও দারিদ্র্যের সঙ্গে লড়াই করে চলা এই দম্পতির জন্য নিরাপদ বাসস্থানের ব্যবস্থা করাও কঠিন হয়ে পড়েছিল।

 

স্থানীয়দের মাধ্যমে জানা যায়, পুরোনো ঘরটির অবস্থা এতটাই নাজুক ছিল যে বৃষ্টি হলে ঘরের ভেতরে পানি পড়ত। ঝড়-বাতাসের সময়ও আতঙ্কে রাত কাটাতে হতো তাঁদের। অর্থের অভাবে প্রয়োজনীয় সংস্কার করতে না পারায় একপর্যায়ে ঘরটি বসবাসের অনুপযোগী হয়ে পড়ে।

 

এ অবস্থায় তাঁদের দুরবস্থার বিষয়টি নজরে আসে বাংলাদেশ সনাতন ফাউন্ডেশনের। পরে দেশ-বিদেশে থাকা দাতাদের সহযোগিতায় অমর আচার্য ও বাসনা আচার্যের জন্য নতুন ঘর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। সত্য সনাতন টিভি

 

গত ২ অক্টোবর ২০২৬ ইংরেজি রোজ শুক্রবার সকাল ১১ ঘটিকার দিকে আনুষ্ঠানিকভাবে নবনির্মিত ঘরটি অমর আচার্য ও তাঁর স্ত্রী বাসনা আচার্যের কাছে হস্তান্তর করা হয়।

 

ঘর হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সনাতন টিভির প্রতিষ্ঠাতা শ্রী জুয়েল আইচ, প্রকৌশলী শ্রী বাবু নাথ, বাংলাদেশ সনাতন ফাউন্ডেশনের প্রবাসী সারথি শ্রী দুর্জয় দাশ, শ্রী রবিন রায়, শ্রী রাজিব দেব নাথ, শ্রী পিম্পল দে, শ্রী ঝোটন নন্দী, শ্রী পলাশ দাশ, শ্রী রাজিব নাথ, শ্রী অনিক দও, শ্রী সাগর, শ্রী রবিন দেব, শ্রী অপু নন্দী, শ্রী চয়ন ঘোষ, শ্রী নিলয় দাশ, শ্রী জয়তু তালুকদার, বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোটের সভাপতি শ্রী জনি দও এবং বাংলাদেশ সনাতন মহাসংঘের চট্টগ্রাম জেলার সাংগঠনিক সম্পাদক শ্রী হৃদয় শীল সহ অনেকে। সত্য সনাতন টিভি

 

 

বাংলাদেশ সনাতন ফাউন্ডেশন এর সদস্য শ্রীমান ঝোটন নন্দী জানান, বিগত সময়ে অনেক কনটেন্ট ক্রিয়েটর, বিভিন্ন সংগঠন থেকে এসে শুধু ফটোশুট করে চলে গিয়েছিল, কিন্তু বাংলাদেশ সনাতন ফাউন্ডেশন ফটোশুটে নয় কাজে বিশ্বাসী, সে ধারাবাহিকতায় আমরা আজ নতুন গৃহ নির্মাণ করে দিয়ে সেটি তাদের হাতে হস্তান্তর করতে এসেছি।

 

তিনি বিশেষ করে প্রবাসী দাতাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “প্রবাসী দাদারা শুরু থেকেই আমাদের এই মানবিক উদ্যোগের পাশে দাঁড়িয়েছেন। তাঁদের সহযোগিতা ও আন্তরিকতার কারণেই আমরা অমর আচার্যকে যে কথা দিয়েছিলাম, তা রাখতে পেরেছি। একটি অসহায় পরিবারের মাথা গোঁজার ঠাঁই করে দিতে পেরে আমরা আনন্দিত। সত্য সনাতন টিভি

 

বাংলাদেশ সনাতন ফাউন্ডেশনের বাকি সদস্যরা জানান, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের জীবনযাত্রায় নিরাপত্তা ও স্বস্তি ফিরিয়ে আনার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। একটি পরিবারের জন্য নিরাপদ ঘর শুধু বসবাসের জায়গা নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে নিরাপত্তা, মর্যাদা ও ভবিষ্যতের স্বপ্ন।

 

নতুন ঘর পেয়ে অমর আচার্য ও তাঁর স্ত্রী বাসনা আচার্য স্বস্তি প্রকাশ করেন। তাঁদের দীর্ঘদিনের অনিশ্চয়তার মধ্যে এই ঘর নতুন আশার সঞ্চার করেছে বলে জানান সংশ্লিষ্টরা।

 

শারদীয় দুর্গোৎসবের আগে অসহায় এই দম্পতির জন্য ঘর নির্মাণের উদ্যোগকে মানবিকতার একটি দৃষ্টান্ত হিসেবে দেখছেন স্থানীয়রা। সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে এমন উদ্যোগ আরও বিস্তৃত হবে এমন প্রত্যাশাও তাঁদের।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews