সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চিন্ময় দাসের মুক্তির দাবিতে কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনমুখী মিছিল ঠিকনা জটিলতায় থেমে থাকা মিশন আচার্যের চাকরির দরজা খুলল উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন স্থায়ী ঠিকানা নেই, প্রাথমিকের শিক্ষক পদে সুপারিশ পেয়েও নিয়োগ অনিশ্চিত মিশনের বাংলাদেশ সনাতন ফাউন্ডেশন এর সহায়তায় অসহায় দম্পতি পেল নতুন গৃহ চট্টগ্রাম দক্ষিণ বাগীশিকের অভিষেক,গীতা ও নৈতিক শিক্ষা পরীক্ষার পুরস্কার বিতরণ নাসিরনগরে হিন্দু পরিবারে ৩০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ সুমন দাশের প্রয়াত পিতার স্মরণে এসভিএস জবি শাখার বিশেষ প্রার্থনা সভা দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারসহ হিন্দু মহাজোটের ৪ দফা দাবি নবীনগর মহাশ্মশানে পূজায় বাধা ও ভয়ভীতির অভিযোগ

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক : সমীর রুদ্র | কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়া সদর দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে দারোগা বাজার সমাজ শ্মশান ভৈরব ও দুর্গা মন্দির উন্নয়ন এবং পরিচালনা পরিষদ। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা এবং ভাঙা সীমানাপ্রাচীর দ্রুত পুনর্নির্মাণের দাবি জানিয়েছে সংগঠনটি।

 

আজ রোববার উখিয়া প্রেসক্লাবের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের নেতারা বলেন, একটি চিহ্নিত দুর্বৃত্ত চক্র উদ্দেশ্যপ্রণোদিতভাবে শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর করেছে। তাঁদের অভিযোগ, এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে এলাকায় ধর্মীয় সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার চেষ্টা করা হচ্ছে।

 

সংবাদ সম্মেলনে বলা হয়, শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুরের ঘটনায় স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে। দ্রুত প্রাচীর পুনর্নির্মাণের পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। সত্য সনাতন টিভি

 

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, অনতিবিলম্বে সরকারি বা নিজস্ব উদ্যোগে শ্মশানের ভাঙা সীমানাপ্রাচীর পুনর্নির্মাণ করতে হবে। একই সঙ্গে ভাঙচুরের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে।

 

দাবি বাস্তবায়নে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি এবং রাজপথে আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয় সংবাদ সম্মেলনে।

 

সংবাদ সম্মেলনে দারোগা বাজার সমাজ শ্মশান ভৈরব ও দুর্গা মন্দির উন্নয়ন এবং পরিচালনা পরিষদের নেতৃবৃন্দ, স্থানীয় সনাতন সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিরা এবং উখিয়ায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews