মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে পদুয়া মহাশ্মশানের রাস্তা নির্মাণকাজ এগিয়ে চলছে বিয়ের দুই সপ্তাহ আগে ডেঙ্গুতে মৃত্যু, শেষ বিদায়ে বৃষ্টিকে সিঁদুর পরালেন হবু স্বামী দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে চট্টগ্রামে পুলিশ-পূজা কমিটির মতবিনিময় রাজ্যসভা উপনির্বাচনে বিজেপির প্রার্থী কোয়েল মল্লিক মাটি-খড়ের কাজ শেষে রং-তুলিতে দুর্গার রূপ দিচ্ছেন শিল্পীরা চিন্ময় দাসের মুক্তির দাবিতে কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনমুখী মিছিল ঠিকনা জটিলতায় থেমে থাকা মিশন আচার্যের চাকরির দরজা খুলল উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন স্থায়ী ঠিকানা নেই, প্রাথমিকের শিক্ষক পদে সুপারিশ পেয়েও নিয়োগ অনিশ্চিত মিশনের বাংলাদেশ সনাতন ফাউন্ডেশন এর সহায়তায় অসহায় দম্পতি পেল নতুন গৃহ

দিল্লির প্রেসক্লাবে মোদির প্রতিকৃতিতে পূজা, মন্দির নির্মাণের ঘোষণা

  • প্রকাশিত: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ৯৪ বার পড়া হয়েছে

 

ডেক্স নিউজ : দিল্লি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতিকৃতি সামনে রেখে নয়াদিল্লির প্রেস ক্লাব অব ইন্ডিয়ায় পূজার আয়োজনকে কেন্দ্র করে আলোচনা তৈরি হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) তৃতীয় লিঙ্গের সম্প্রদায়ের কয়েকজন সদস্য এ আয়োজন করেন।

 

অনুষ্ঠানে মোদির ছবি সংবলিত একটি কার্ডবোর্ড রাখা হয়। এ সময় অংশগ্রহণকারীদের ‘জয় জয় মোদি’ ও ‘হর হর মোদি’ স্লোগান দিতে দেখা যায়।

 

ভারতীয় সংবাদমাধ্যম দ্য অবজার্ভার পোস্ট জানিয়েছে, অনুষ্ঠানে অংশ নেওয়া তৃতীয় লিঙ্গের সম্প্রদায়ের সদস্যরা দিল্লিতে নরেন্দ্র মোদিকে উৎসর্গ করে একটি মন্দির নির্মাণের পরিকল্পনার কথা ঘোষণা করেছেন। মন্দির নির্মাণের জন্য নির্ধারিত এলাকাতেই ওই পূজার আয়োজন করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

 

অনুষ্ঠানে তৃতীয় লিঙ্গের নেতা ড. রাজন সিং এবং মহামণ্ডলেশ্বর বৈভবী মহারাজ উপস্থিত ছিলেন। আয়োজকেরা কর্মসূচিটির নাম দেন ‘শ্রী মোদি চালিশা’। হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে প্রচলিত ‘হনুমান চালিশা’র আদলে এ নামকরণ করা হয়েছে বলে জানানো হয়।

 

অনুষ্ঠানের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

 

তবে এ আয়োজনের সঙ্গে নিজেদের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে প্রেস ক্লাব অব ইন্ডিয়া। প্রতিষ্ঠানটির দাবি, আয়োজকেরা সংবাদ সম্মেলনের কথা বলে একটি হল ভাড়া নিয়েছিলেন। কিন্তু সেখানে সংবাদ সম্মেলনের পরিবর্তে পূজার আয়োজন করা হয়।

 

বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসার পর দ্রুত হস্তক্ষেপ করে অনুষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়। প্রেস ক্লাবের ভাষ্য, হল ভাড়ার সময় নির্ধারিত শর্তের সরাসরি লঙ্ঘন করেছেন আয়োজকেরা।

 

এক্সে দেওয়া এক বিবৃতিতে প্রেস ক্লাব অব ইন্ডিয়া জানায়, তাদের প্রাঙ্গণে অনুষ্ঠিত ওই কর্মসূচির সঙ্গে কর্তৃপক্ষের কোনো সম্পর্ক নেই। হলটি কেবল সংবাদ সম্মেলনের উদ্দেশ্যে ভাড়া দেওয়া হয়েছিল। চুক্তির শর্ত ভঙ্গের বিষয়টি জানার পরই অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়।

 

সূত্র: দ্য অবজার্ভার পোস্ট

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews