বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সবুজের বুকে শান্তির প্রতীক দীঘিনালা কেন্দ্রীয় শ্রী শ্রী সনাতন শিব মন্দিরে ভক্তির জোয়ার খুলনায় হিন্দু ছাত্র মহাজোটের ৪৮ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি শ্রীমঙ্গলে দুই রাতে আট মন্দির ও ঠাকুরঘরে চুরি মহেশখালীতে বাড়িতে ঢুকে গৃহবধূ শিল্পী শীলকে ছুরিকাঘাতে হত্যা প্রকৃতির কোলে দেবালয়: বোয়ালখালী শ্রী শ্রী নারায়ন মন্দির চকরিয়ায় জন্মাষ্টমী উপলক্ষে মহোৎসব ও মহানামযজ্ঞ গীতা ও নৈতিক শিক্ষায় নতুন প্রজন্ম গড়ছেন তাপস দাশ দুই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন বান্দরবানে জন্মাষ্টমীর শোভাযাত্রায় রাধা-কৃষ্ণের সাজে নজর কাড়ল দুই তরুণী জন্মাষ্টমীতে হিন্দু মহাজোটের দিনব্যাপী কর্মসূচি, সংখ্যালঘু নিরাপত্তা ও সংরক্ষিত আসনের দাবি

মহেশখালীতে বাড়িতে ঢুকে গৃহবধূ শিল্পী শীলকে ছুরিকাঘাতে হত্যা

  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক : সমীর রুদ্র | কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের মহেশখালীতে নিজ বাড়িতে শিল্পী শীল (৪৫) নামের এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার হোয়ানক ইউনিয়নের কালাগাজীর পাড়ায় এ ঘটনা ঘটে।

 

নিহতের স্বামী রবি সওদাগর জানান, ঘটনার সময় তিনি স্থানীয় বাজারে তাঁর দোকানে ছিলেন। তাঁর স্ত্রী বাড়িতে একাই ছিলেন। হঠাৎ স্ত্রীকে ছুরিকাঘাত করার খবর পেয়ে তিনি দ্রুত বাড়িতে ফিরে আসেন। সেখানে শিল্পী শীলকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

 

স্থানীয় বাসিন্দারা জানান, রবি সওদাগরের পরিবার দীর্ঘদিন ধরে ওই এলাকায় বসবাস করে আসছে। পরিবারটি শান্তিপ্রিয় ও সামাজিক হিসেবে পরিচিত। কারও সঙ্গে তাঁদের বিরোধের কথাও স্থানীয়ভাবে জানা যায়নি। ফলে বাড়ির ভেতরে ঢুকে গৃহবধূকে এভাবে হত্যার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

স্থানীয় হিন্দু নেতা শান্তি নন্দী বলেন, রবি সওদাগর ও তাঁর পরিবারকে এলাকায় সবাই ভালো মানুষ হিসেবেই জানেন। তাঁদের সন্তানরা পড়াশোনার কারণে চট্টগ্রাম ও ঢাকায় থাকেন। বাড়িতে একা থাকা অবস্থায় শিল্পী শীল হত্যার ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে।

 

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস সুলতান বলেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত এবং কী কারণে এ ঘটনা ঘটেছে, তা জানতে তদন্ত চলছে। ঘটনার রহস্য উদ্‌ঘাটনে পুলিশ কাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews