বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
আনোয়ারায় গৃহবধূ উদ্ধার: পারিবারিক সমঝোতায় ফিরে গেলেন স্বামীর কাছে উখিয়ায় বাংলাদেশ গীতা শিক্ষা কমিটির নতুন উপজেলা সংসদ গঠন বিয়ের আশ্বাসে সম্পর্ক, পরে বিয়ে করতে অস্বীকৃতির অভিযোগে কৃষক দলের নেতাকে গ্রেপ্তার নরসিংদী সরকারি মহিলা কলেজে উপাসনালয় চায় হিন্দু শিক্ষার্থীরা, ইতিবাচক সিদ্ধান্তের প্রত্যাশা চট্টেশ্বরী কালীমন্দির: শতাব্দীপ্রাচীন ঐতিহ্য, মুক্তিযুদ্ধের বেদনা ও অবিনাশী বিশ্বাসের প্রতীক রাউজান পৌরসভায় শ্রীশ্রী জগন্নাথ সেবাশ্রমে জগন্নাথ দেবের স্নানযাত্রা অনুষ্ঠিত গোসাইলডাঙ্গা শ্মশান কালীবাড়ি মন্দিরে চুরির রহস্য উদ্ঘাটন, গ্রেফতার মূল হোতা ১৭১তম মহান সাঁওতাল বিদ্রোহ দিবস উপলক্ষে নিয়ামতপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে গীতা স্কুল উদ্বোধন ধর্মীয় মন্ত্র জপের জেরে নারী হত্যার অভিযোগ, গ্রেপ্তার ১

ফটিকছড়িতে ধর্মীয় সম্প্রীতির আবহে চা পাতা চয়ন উৎসব অনুষ্ঠিত।

  • প্রকাশিত: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে

গত ১৮ মার্চ ২০২৬ ইংরেজি রোজ বুধবার চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর এলাকার রক্তছড়ি চা বাগানে ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে চা পাতা চয়ন অনুষ্ঠান। সিটি গ্রুপ কোম্পানি পরিচালিত কর্ণফুলী চা বাগানের কাঞ্চনপুর ডিভিশনে এ আয়োজন সম্পন্ন হয়।

 

অনুষ্ঠানের শুরুতে পবিত্র ধর্মগ্রন্থ ভাগবত গীতা পাঠ ও কোরআন তেলাওয়াতের মাধ্যমে এক অনন্য সম্প্রীতির পরিবেশ সৃষ্টি করা হয়। পরে আনুষ্ঠানিকভাবে চা পাতা চয়ন কার্যক্রম শুরু করেন শ্রমিকরা। সত্য সনাতন টিভি

 

এই সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঞ্চনপুর ডিভিশনের ব্যবস্থাপক নুরুল আমিন, প্রধান টিলা করনিক চিত্তরঞ্জন নাথ, মো. তসলিমা হোসাইন, মো. তানজিল মোহরি ও আকাশ দাশ। এ ছাড়া অর্থ ডিভিশনের পঞ্চায়েত কমিটির সভাপতি খকেন তুরী, সেক্রেটারি হারাধন তুরীসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সত্য সনাতন টিভি

 

অনুষ্ঠানে চা শ্রমিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল লক্ষণীয়। আয়োজকরা জানান, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে প্রতিবছরই এ ধরনের আয়োজন করা হয়, যা শ্রমিকদের মধ্যে উৎসাহ ও ঐক্য বাড়াতে সহায়ক ভূমিকা রাখে।

 

স্থানীয়দের মতে, এমন আয়োজন শুধু চা শিল্পের উৎপাদন কার্যক্রমের সূচনা নয়, বরং সামাজিক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবেও বিবেচিত হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews