শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম :
উখিয়ায় গীতা শিক্ষা নিকেতনের শিক্ষার্থীদের মধ্যে শ্রীমদ্ভগবদ্গীতা বিতরণ গোলপাহাড় মহাশ্মশানের নতুন কমিটিতে নেতৃত্বে আর. কে. দাশ রুপু ও রুবেল দে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সরস্বতী জ্ঞান মন্দিরে পঞ্চঘণ্টা স্থাপন ও উদ্বোধন গোলপাহাড় মন্দির কমিটির সব পদ থেকে আয়ান শর্মার পদত্যাগ হরিজন সম্প্রদায়ের প্রথম নারী গ্র্যাজুয়েট সনু রানী দাস বরিশালে সমকাল কার্যালয়ে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” চিন্ময় কৃষ্ণ দাসকে ব্যঙ্গের অভিযোগে সাংবাদিকের পোস্ট ভাইরাল মাদ্রাসা নিয়ে পোস্ট, তাতে আটক করা হলো স্কুলশিক্ষক নারায়ণ চন্দ্রকে কৌশিকী অমাবস্যার অন্তর্নিহিত শিক্ষা: অশুভের বিরুদ্ধে শুভশক্তির জাগরণ চিন্ময় কৃষ্ণ দাসের মাতৃদেবী সন্ধ্যা রাণী ধরের পরলোকগমন, শেষ দর্শন থেকে বঞ্চিত ছেলে

শ্রীশ্রী রাসবিহারী ধামে দানবীর রাখাল দাশগুপ্তের পুণ্যস্মরণে ভাবগম্ভীর শোকসভা

  • প্রকাশিত: শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সৌরভ সাহা || রাঙ্গুনিয়া প্রতিনিধি 

 

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ঐতিহ্যবাহী শ্রীশ্রী রাসবিহারী ধাম-এর প্রতিষ্ঠাতা সভাপতি, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সাবেক ট্রাস্টি এবং প্রখ্যাত দানবীর প্রয়াত রাখাল দাশগুপ্ত-এর পুণ্যস্মরণে এক ভাবগম্ভীর শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (১৭ জুলাই) বিকেলে রাসবিহারী ধাম পরিচালনা পরিষদের উদ্যোগে ধাম প্রাঙ্গণে আয়োজিত এ শোকসভায় ভক্তবৃন্দ, সুধীজন, বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধিসহ সনাতনী সমাজের সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক জেলা ও দায়রা জজ নির্মল কান্তি চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রয়াত রাখাল দাশগুপ্তের সহধর্মিণী পারুল দাশগুপ্ত। স্বাগত বক্তব্য রাখেন সৎসঙ্গ বাংলাদেশ রাঙ্গুনিয়া উপজেলা শাখার কার্যকরী সভাপতি সঞ্জীব সুশীল।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অধ্যাপক অসীম শীল, অসীম দত্ত, কানু দাশগুপ্ত, বিকাশ কর, গোপাল চৌধুরী, বাবুল বিশ্বাস, রমেন্দ্র লাল দে, টিটু সেন, সেবুব্রত রায় চৌধুরী এবং ত্রিদিপ সাহা। এছাড়াও রাসবিহারী ধাম পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অসংখ্য ভক্ত উপস্থিত থেকে প্রয়াতের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

 

শোকসভায় বক্তারা বলেন, রাখাল দাশগুপ্ত ছিলেন সনাতন ধর্মের একজন নিবেদিতপ্রাণ সেবক, ধর্মানুরাগী সমাজসংগঠক এবং বিরল দানবীর। মঠ-মন্দির প্রতিষ্ঠা, ধর্মীয় প্রতিষ্ঠান উন্নয়ন, ধর্মীয় শিক্ষা বিস্তার এবং সনাতনী জাগরণে তাঁর অসামান্য অবদান আজও মানুষের হৃদয়ে অম্লান হয়ে রয়েছে।

 

বক্তারা আরও বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে অসহায় মানুষের পাশে দাঁড়ানো, কন্যাদায়গ্রস্ত পরিবারের সহায়তা, দুর্যোগকবলিত মানুষের সেবায় এগিয়ে আসা এবং জনকল্যাণে অকাতরে দান করার মাধ্যমে তিনি মানবসেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর মহানুভবতা, উদারতা ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড তাঁকে সর্বমহলে শ্রদ্ধা ও ভালোবাসার আসনে অধিষ্ঠিত করেছে।

 

আলোচকরা উল্লেখ করেন, একজন সফল শিল্পপতি হওয়া সত্ত্বেও রাখাল দাশগুপ্ত ছিলেন অত্যন্ত বিনয়ী, নিরহংকার ও সাদাসিধে জীবনযাপনে অভ্যস্ত। ব্যক্তিগত সুখ-স্বাচ্ছন্দ্যের চেয়ে সমাজ, ধর্ম ও মানুষের কল্যাণকেই তিনি সর্বোচ্চ গুরুত্ব দিতেন। তাঁর আদর্শ, ত্যাগ, মানবপ্রেম ও সেবাময় জীবন আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

 

অনুষ্ঠানের শেষপর্বে প্রয়াত রাখাল দাশগুপ্তের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত কয়েক শতাধিক ভক্তের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews