শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরের মধুখালীতে শিপন বিশ্বাসের সঙ্গীত জীবনের অদম্য লড়াই প্রাইভেট পড়তে বেরিয়ে নিখোঁজ ৪ ছাত্রী সিলেটে উদ্ধার, মানবপাচার চক্রের সংশ্লিষ্টতার আশঙ্কা পর্যটনকেন্দ্র সাদাপাথরে গোসলের সময় নিখোঁজ চিকিৎসক শরীর নয়, ইচ্ছাশক্তিই বড়-পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষায় কলি রানী এইচএসসি পরীক্ষা শুরুর আগে ছাদ থেকে পড়ে হিন্দু পরীক্ষার্থীর মৃত্যু ভারতের সেই গ্রাম, যেখানে আজও দৈনন্দিন জীবনের ভাষা সংস্কৃত ফরিদপুরের মধুখালীতে শিপন বিশ্বাসের সঙ্গীত জীবনের অদম্য লড়াই ধর্মীয় ভাবগাম্ভীর্যে চট্টগ্রামে দাশ পরিবারের ঐতিহ্যবাহী মা বুড়াকালীর বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা সম্পন্ন রাতে নিখোঁজ,ভোরে মাছের ঘেরের সামনে মিলল হিন্দু যুবকের লাশ আনোয়ারায় গৃহবধূ উদ্ধার: পারিবারিক সমঝোতায় ফিরে গেলেন স্বামীর কাছে

এইচএসসি পরীক্ষা শুরুর আগে ছাদ থেকে পড়ে হিন্দু পরীক্ষার্থীর মৃত্যু

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদন : ময়মনসিংহ প্রতিনিধি

 

ময়মনসিংহ নগরীতে এইচএসসি পরীক্ষা শুরুর প্রায় চার ঘণ্টা আগে ছয়তলা ভবনের ছাদ থেকে পড়ে তিশা সরকার (১৮) নামে এক পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার ভোর ছয়টার দিকে নগরীর কাচিঝুলি মসজিদ রোড এলাকার নাসা টাওয়ারে এ ঘটনা ঘটে।

 

নিহত তিশা সরকার ময়মনসিংহ নগরীর মিন্টু কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। তিনি ময়মনসিংহের তারাকান্দা উপজেলার মধ্যবাজার এলাকার উত্তম সরকার ও মনি সরকারের মেয়ে। গত দুই বছর ধরে তিনি কাচিঝুলি এলাকার একটি ছাত্রী মেসে থেকে পড়াশোনা করছিলেন।

 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকাল ১০টায় এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। এর কয়েক ঘণ্টা আগে ভবনটির ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন তিশা। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

মেসের অন্য শিক্ষার্থীরা জানান, ঘটনার সময় তাঁরা ঘুমিয়ে ছিলেন। ফলে ঠিক কীভাবে ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কেউ নিশ্চিত করে কিছু বলতে পারেননি।

 

খবর পেয়ে কোতোয়ালী মডেল থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

 

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) আশরাফুল করিম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছয়তলা ভবনের ছাদ থেকে পড়ে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। পরীক্ষা-সংক্রান্ত মানসিক চাপ বা অন্য কোনো কারণ এ ঘটনার সঙ্গে জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

 

পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত না হওয়া পর্যন্ত কোনো সম্ভাবনাকেই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews