শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
হরিদাস চন্দ্রের মুক্তির দাবিতে ঐক্য পরিষদের সমাবেশ ও বিক্ষোভ রথযাত্রার আয়োজন শেষে বন্যার্তদের পাশে বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোট বাঁশখালী উপজেলা শাখা বর্ণাঢ্য র‍্যালিতে চট্টগ্রামে রথযাত্রায় বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোটের অংশগ্রহণ প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অনন্য কৃতিত্ব: ট্যালেন্টপুলে বৃত্তি পেল বরগুনার যমজ তিন বোন রথযাত্রায় তৃষ্ণার্ত পুণ্যার্থীদের হাতে পানির বোতল তুলে দিয়ে প্রশংসায় ভাসছেন চট্টগ্রামের ব্যবসায়ী আরমান হোসেন রথযাত্রায় পরিবারের সদস্যরা, বাসায় একা ছিলেন গৃহবধূ; ঝালকাঠিতে মলিনা রায়ের মরদেহ উদ্ধার চট্টগ্রামে ইসকন প্রবর্তক মন্দিরের রথযাত্রার মহামিলন মেলায় শারদাঞ্জলি ফোরামের বর্ণাঢ্য অংশগ্রহণ শ্রীশ্রী রাসবিহারী ধামে দানবীর রাখাল দাশগুপ্তের পুণ্যস্মরণে ভাবগম্ভীর শোকসভা লাখো ভক্তের অংশগ্রহণে ঢাকায় মহাসমারোহে পালিত হলো শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব ২০২৬ কুমিল্লার কান্দিরপাড় পূবালী চত্বরে প্রথমবারের মতো বিলবোর্ডে শোভা পেল শ্রীশ্রী জগন্নাথ, বলদেব ও সুভদ্রা মহারানীর বিগ্রহ

রথযাত্রায় পরিবারের সদস্যরা, বাসায় একা ছিলেন গৃহবধূ; ঝালকাঠিতে মলিনা রায়ের মরদেহ উদ্ধার

  • প্রকাশিত: শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : সত্য সনাতন টিভি || অনলাইন সংস্করণ 

 

ঝালকাঠি শহরের টিঅ্যান্ডটি এলাকার একটি চারতলা ভবনের নিচতলা থেকে মলিনা রায় (৫৫) নামে এক নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

 

নিহত মলিনা রায় ঝালকাঠি শহরের বাসিন্দা। তাঁর স্বামীর নাম রতন রায়।

 

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে পরিবারের সদস্যরা স্থানীয় কীর্তিপাশা ইউনিয়নের ভীমরুলি এলাকায় আয়োজিত শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসবে অংশ নিতে যান। সে সময় মলিনা রায় বাসায় একাই ছিলেন।

 

সন্ধ্যায় পরিবারের সদস্যরা বাসায় ফিরে দরজা খোলা এবং ঘরের আসবাবপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান। পরে একটি কক্ষের ভেতরে বস্তাবন্দি অবস্থায় মলিনা রায়ের মরদেহ দেখতে পেয়ে তারা তাৎক্ষণিকভাবে ঝালকাঠি সদর থানা পুলিশকে খবর দেন।

 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠায়। একই সঙ্গে ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে তদন্ত কার্যক্রম শুরু করেছে।

 

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ এবং এর সঙ্গে কারা জড়িত, তা উদ্ঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

এ ঘটনায় এলাকাজুড়ে শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews