শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম :
হরিদাস চন্দ্রের মুক্তির দাবিতে ঐক্য পরিষদের সমাবেশ ও বিক্ষোভ রথযাত্রার আয়োজন শেষে বন্যার্তদের পাশে বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোট বাঁশখালী উপজেলা শাখা বর্ণাঢ্য র‍্যালিতে চট্টগ্রামে রথযাত্রায় বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোটের অংশগ্রহণ প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অনন্য কৃতিত্ব: ট্যালেন্টপুলে বৃত্তি পেল বরগুনার যমজ তিন বোন রথযাত্রায় তৃষ্ণার্ত পুণ্যার্থীদের হাতে পানির বোতল তুলে দিয়ে প্রশংসায় ভাসছেন চট্টগ্রামের ব্যবসায়ী আরমান হোসেন রথযাত্রায় পরিবারের সদস্যরা, বাসায় একা ছিলেন গৃহবধূ; ঝালকাঠিতে মলিনা রায়ের মরদেহ উদ্ধার চট্টগ্রামে ইসকন প্রবর্তক মন্দিরের রথযাত্রার মহামিলন মেলায় শারদাঞ্জলি ফোরামের বর্ণাঢ্য অংশগ্রহণ শ্রীশ্রী রাসবিহারী ধামে দানবীর রাখাল দাশগুপ্তের পুণ্যস্মরণে ভাবগম্ভীর শোকসভা লাখো ভক্তের অংশগ্রহণে ঢাকায় মহাসমারোহে পালিত হলো শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব ২০২৬ কুমিল্লার কান্দিরপাড় পূবালী চত্বরে প্রথমবারের মতো বিলবোর্ডে শোভা পেল শ্রীশ্রী জগন্নাথ, বলদেব ও সুভদ্রা মহারানীর বিগ্রহ

হরিদাস চন্দ্রের মুক্তির দাবিতে ঐক্য পরিষদের সমাবেশ ও বিক্ষোভ

  • প্রকাশিত: শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : সত্যসনাতনটিভি ||ঢাকা প্রতিনিধি 

 

গাইবান্ধার পলাশবাড়ীতে প্রস্তাবিত রামমূর্তি নির্মাণ উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্ট হরিদাস চন্দ্র তরনী দাসের মুক্তির দাবিতে রাজধানীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।

 

শনিবার (১৮ জুলাই) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশে সংগঠনটির নেতারা হরিদাস চন্দ্রের বিরুদ্ধে দায়ের করা মামলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং তাঁর দ্রুত মুক্তি দাবি করেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল প্রেসক্লাব এলাকা থেকে শুরু হয়ে পুরানা পল্টন মোড় ঘুরে একই স্থানে এসে শেষ হয়।

 

সমাবেশে সভাপতিত্ব করেন ঐক্য পরিষদের সভাপতি নির্মল রোজারিও। তিনি বলেন, ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ প্রতিটি নাগরিকের সাংবিধানিক ও ধর্মীয় অধিকারের অংশ। রামমূর্তিসহ শ্রীশ্রী রাধাগোবিন্দ ও কালীমন্দির নির্মাণে সরকারের সহযোগিতা কামনা করে তিনি গাইবান্ধায় মন্দির নির্মাণে বাধা দেওয়ার অভিযোগে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

 

নির্মল রোজারিও আরও বলেন, একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনের প্রত্যাশা থেকেই সংখ্যালঘু সম্প্রদায় অতীতে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণ করেছে। তবে বর্তমান পরিস্থিতিতে সংখ্যালঘুদের নিরাপত্তা ও অধিকার রক্ষায় সরকারের ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।

 

ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ বলেন, কোনো ধর্মীয় স্থাপনা বা প্রতিমার উচ্চতা নির্ধারণের নির্দিষ্ট সীমা নেই। তিনি দাবি করেন, মন্দির নির্মাণকে কেন্দ্র করে হরিদাস চন্দ্রকে আইনি জটিলতায় ফেলা হয়েছে এবং সরকারের কর্মকাণ্ডে অসাম্প্রদায়িক চেতনার প্রতিফলন দেখা যাচ্ছে না।

 

সমাবেশে সভাপতিমণ্ডলীর সদস্য সুব্রত চৌধুরী, সাংগঠনিক সম্পাদক হেমন্ত আই কোরাইয়া, ঢাকা মহানগর শাখার সভাপতি অতুল মণ্ডলসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুব ঐক্য পরিষদের সভাপতি শিমুল সাহা।

 

উল্লেখ্য, গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ৮১ ফুট উচ্চতার একটি রামমূর্তি নির্মাণ উদ্যোগকে কেন্দ্র করে আলোচনায় আসেন হরিদাস চন্দ্র তরনী দাস। পরে তাঁকে গ্রেপ্তার করা হয় এবং পরবর্তীতে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews