রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজায় আলোকসজ্জা সীমিত রাখার আহ্বান বিদ্যুৎ প্রতিমন্ত্রীর বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো ভক্তিবেদান্ত মেগা কনটেস্ট ২০২৬ বাঁশখালীতে গীতা বিদ্যাপীঠের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ, পুরস্কার বিতরণ দেবীগঞ্জে নির্মাণাধীন দুর্গা প্রতিমায় ভাঙচুর নড়াইলে ৯ দিন ধরে নিখোঁজ কিশোরী, উদ্ধারের দাবিতে আদালত চত্বরে ভাইয়ের প্রতিবাদ রোমারিওকে ধর্ম অবমাননায় ফাঁসানোর চেষ্টা, অজপানন্দ সাধু সহ ৭ জনের বিরুদ্ধে মামলা ময়মনসিংহে ড্রামে ভাসছিল নিরঞ্জন চন্দ্রের মরদেহ বাঁশখালীতে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে প্রথম আয়ুশী দিপু চন্দ্র দাস হত্যাকাণ্ড স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় গ্রাফিতি স্বর্ণালংকার লুটের অভিযোগ, মানিকগঞ্জে ৯০ বছরের বৃদ্ধা আহত

ভগবান শ্রী রামচন্দ্রের অবমাননার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ৮৯ বার পড়া হয়েছে

মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্রকে অবমাননা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বিরুদ্ধে কুরুচিপূর্ণ ও আপত্তিকর প্রচারণার প্রতিবাদে আগামীকাল  শুক্রবার (১৯ জুন ২০২৬) চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করেছে বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোট।

 

সংগঠনের ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামীকাল  বিকেল ৩টায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হবে। আয়োজকরা জানিয়েছেন, এতে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলা থেকে সনাতন ধর্মাবলম্বী ছাত্র-যুবক ও সাধারণ মানুষের অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে।

 

কর্মসূচিকে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় প্রস্তুতির চিত্র দেখা গেছে। গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা ও আশপাশের এলাকা থেকেও সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা কর্মসূচিতে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। স্থানীয় নেতৃবৃন্দ জানিয়েছেন, তারা এই ঘটনার প্রতিবাদে শান্তিপূর্ণভাবে সংহতি জানাবেন।

 

বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোটের পক্ষ থেকে বলা হয়েছে, ভগবান শ্রী রামচন্দ্রের প্রতি অবমাননাকর মন্তব্য ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত কুরুচিপূর্ণ বক্তব্যের বিরুদ্ধে সামাজিক সচেতনতা সৃষ্টি এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।

 

সংগঠনটি আরও জানিয়েছে, কর্মসূচিটি সম্পূর্ণ শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণভাবে সম্পন্ন করতে তারা সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews