রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:২২ অপরাহ্ন
শিরোনাম :
পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন ভাবগাম্ভীর্য ও সনাতনী ঐতিহ্যে সুরেশ্বরানন্দ পুরী গুরুমহারাজের ৯৫তম শুভ আবির্ভাব উৎসব উদযাপন সনাতন ধর্ম অবমাননা,বুটেক্সের শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার নিখোঁজের দুই দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসসহ ৪ জন

হরিদাস চন্দ্র তরণীর গ্রেপ্তারের নিন্দা, মুক্তি দাবি ঐক্য পরিষদের

  • প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :  সত্য সনাতন টিভি || অনলাইন সংস্করণ 

 

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে দায়ের করা ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নেওয়ার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। একই সঙ্গে রাধাগোবিন্দ কালী মন্দিরের হরিদাস চন্দ্র তরণীর গ্রেপ্তারের নিন্দা জানিয়ে তাঁর দ্রুত ও নিঃশর্ত মুক্তি দাবি করেছে সংগঠনটি।

 

রোববার (১৩ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঐক্য পরিষদ জানায়, গাইবান্ধার পলাশবাড়ীর শ্রীশ্রী রাধাগোবিন্দ কালী মন্দির চত্বরে রামমূর্তি নির্মাণকে কেন্দ্র করে সম্প্রতি উত্তেজনা সৃষ্টি হয়। এ ঘটনায় ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অভিযোগ ওঠে।

 

সংগঠনটির দাবি, উসকানিমূলক কর্মকাণ্ডের অভিযোগ থাকা সত্ত্বেও সংশ্লিষ্টদের বিরুদ্ধে কার্যকর আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি। বরং হরিদাস চন্দ্র তরণীকে গ্রেপ্তার করা হয়েছে, যা তারা “দুর্ভাগ্যজনক ও অগ্রহণযোগ্য” বলে উল্লেখ করেছে।

 

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সকল পক্ষের বিরুদ্ধে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করা প্রয়োজন। একই সঙ্গে হরিদাস চন্দ্র তরণীর দ্রুত মুক্তি এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews