রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ধর্ম পালনে কোনো বাধা নেই, এটাই বাংলাদেশ: ইসকনের অনুষ্ঠানে কয়েস লোদী দীঘিনলায় পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩৯ তম আবির্ভাব তিথি উদযাপিত ইসলামী বিশ্ববিদ্যালয়ে মহাসমারোহে রাধাষ্টমী উদযাপন ফরিদপুরে পুরাতন কালীবাড়ী মন্দিরের কালীমূর্তি ও স্বর্ণালংকার চুরি উখিয়ায় কুতুপালং স্বর্ণ শিল্পীবৃন্দের উদ্যোগে বিশ্বকর্মা পূজা বান্দরবানে ধর্মীয় ভাবগাম্ভীর্যে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত ডেঙ্গু আক্রান্ত লিটন মহাজন লিটুর রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা বাঁশখালীতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বস্ত্র বিতরণ চট্টগ্রামে হিন্দু মহাজোটের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বশান্তি কামনায় প্রার্থনা লালমনিরহাটে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বর্ণাঢ্য র‍্যালিতে চট্টগ্রামে রথযাত্রায় বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোটের অংশগ্রহণ

  • প্রকাশিত: শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদন : জয় দাশ || চট্টগ্রাম প্রতিনিধি 

 

পবিত্র শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোট, চট্টগ্রামের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও ধর্মীয় কর্মসূচি যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

 

রথযাত্রা উপলক্ষে সংগঠনের নেতাকর্মীরা চট্টগ্রাম নগরীর সুগন্ধা আবাসিক মহাকাল ভৈরব বাড়ি থেকে একটি শৃঙ্খলাবদ্ধ ও বর্ণাঢ্য র‍্যালি বের করেন। র‍্যালিটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে গোলপাহাড় মহাশ্মশান কালী মন্দির প্রাঙ্গণে পৌঁছে প্রধান রথযাত্রার শোভাযাত্রায় অংশগ্রহণ করে। এ সময় ভক্তদের ধর্মীয় উচ্ছ্বাস, ভক্তিমূলক সঙ্গীত এবং ‘জয় জগন্নাথ’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোটের কেন্দ্রীয় সভাপতি শ্রী নয়ন চৌধুরী, চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক জয় দেব নাথ, চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি সঞ্জয় দে, সাধারণ সম্পাদক প্রিন্স মিত্র রাহুল, সাংগঠনিক সম্পাদক প্রান্ত ভট্টাচার্য, রথযাত্রা উদযাপন কমিটির আহ্বায়ক অভিষেক ব্যানার্জি, সদস্য সচিব বিনোদ দে অয়ন, অন্তর রায়, প্রান্ত দাশ পার্থ, অভিজিৎ দেব ইকন, জয় ভট্টাচার্য, ধ্রুব দে-সহ জেলা, মহানগর, উপজেলা ও বিভিন্ন থানা শাখার নেতৃবৃন্দ এবং অসংখ্য সনাতনী ভক্তবৃন্দ।

 

বক্তারা বলেন, শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি সম্প্রীতি, ঐক্য, ভ্রাতৃত্ববোধ এবং মানবিক মূল্যবোধের এক অনন্য প্রতীক। ভবিষ্যতেও ধর্মীয় ও সামাজিক বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সনাতনী সমাজের ঐক্যকে আরও সুদৃঢ় করতে বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোট কাজ করে যাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

 

ধর্মীয় ঐতিহ্য, ভক্তি এবং ঐক্যের বার্তা বহনকারী এই বর্ণাঢ্য অংশগ্রহণ রথযাত্রা উৎসবকে আরও প্রাণবন্ত ও তাৎপর্যপূর্ণ করে তোলে। এ উপলক্ষে নগরীর বিভিন্ন প্রান্ত থেকে আগত ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews