বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ইতিহাসের আরেকটি অধ্যায়ের অবসান: নোয়াখালীতে ভেঙে ফেলা হলো ৫০০ বছরের প্রাচীন সমাধি-মঠ ধর্মীয় ভাবগাম্ভীর্যে শরীয়তপুরে শুরু হচ্ছে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব পেকুয়ায় বন্যার্তদের দ্বিতীয় দফায় শুকনো খাবার বিতরণ আগামীকাল রথযাত্রা, ভক্তদের টানে পথে নামেন জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা ফরিদপুরে রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুরে ইসকনের উদ্যোগে ৯ দিনব্যাপী শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা ‌মহোৎসব শুরু ১৬ জুলাই জয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা ক্ষেত্র মন্দির (গ্রুপ)’–এর উদ্যোগে রংপুরের পীরগঞ্জে মহতী শ্রীগীতা দান অনুষ্ঠান টিউশনির বকেয়া টাকা চাইতেই শিক্ষক সিঁথি সীমিতার ওপর নৃশংস হামলা এইচএসসি পরীক্ষা ভালো না হওয়ায় আত্মহত্যা, রাজশাহীতে প্রাণ হারালেন দিশা রানী মহন্ত বয়স্ক ভাতা আনতে গিয়ে প্রবীণের দুই আঙুল বিচ্ছিন্নের অভিযোগ: নরসিংদী পৌরসভায় মানবিকতা নিয়ে প্রশ্ন

বেতারে উপস্থাপকদের পোশাকবিধি ঘিরে বিতর্ক, সামাজিক মাধ্যমে আলোচনা তুঙ্গে।

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে

বাংলাদেশ বেতার তাদের ফেসবুক লাইভে প্রচারিত সংবাদ বুলেটিনে উপস্থাপকদের জন্য নির্ধারিত পোশাকবিধি অনুসরণের নির্দেশনা দিয়েছে। গত ৪ মে বেতারের পরিচালক (বার্তা) মোছা. তানিয়া নাজনীন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা জারি করা হয়, যা ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে।

 

অফিস আদেশে বলা হয়েছে, নারী সংবাদ উপস্থাপকদের ওড়নাসহ ফুলহাতা সাদামাটা সালোয়ার-কামিজ অথবা শাড়ি পরিধান করতে হবে। পাশাপাশি কপালে বড় টিপ ব্যবহার এবং একপাশে ওড়না দেওয়ার বিষয়টি নিরুৎসাহিত করা হয়েছে।

 

পুরুষ উপস্থাপকদের ক্ষেত্রে ফুলহাতা শার্ট ও টাই পরিধানের নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে উৎসব ও বিশেষ পার্বণে পাঞ্জাবি পরার সুযোগ রাখা হলেও টি-শার্ট ও গেঞ্জি পরা নিষিদ্ধ করা হয়েছে।

 

বেতারের এক কর্মকর্তা জানান, উপস্থাপনায় শালীনতা ও শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যেই এই নির্দেশনা দেওয়া হয়েছে।

 

তবে এ বিষয়ে মন্তব্য জানতে বেতারের পরিচালক (বার্তা) মোছা. তানিয়া নাজনীনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews