1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. sourav@gmail.com : সৌরভ কর্মকার : সৌরভ কর্মকার
  3. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীমান অমল কৃষ্ণ দাস প্রভু (ড. অভিনব গ্রোভার)-এর জীবন, সাধনা ও বৈজ্ঞানিক অর্জন। রাশিয়ায় আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে রূপকথা রায়ের স্বর্ণজয়। প্রযুক্তিকে মানবসেবায় রূপ দিতে প্রীতম পালের বায়োনিক হাত উদ্যোগ। কান্তি বন্ধু ব্রহ্মচারী মহারাজের সঙ্গে হিন্দু ছাত্র পরিষদের সাক্ষাৎ। আদমদীঘিতে ৭ ফুট উচ্চতার গাঁজার গাছসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার। চট্টগ্রামে সনাতনী ধর্মীয় রক ব্যান্ড ‘টিম শ্রীকৃষ্ণ’-এর জমকালো আত্মপ্রকাশ। বাগীশিপের ৩য় বর্ষপূর্তি উপলক্ষে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত। বিশিষ্ট সমাজসেবক রাখাল দাশগুপ্ত আর নেই, শোকে স্তব্ধ রাঙ্গুনিয়া। নজরুল সংগীতে জাতীয় পর্যায়ে প্রথম চট্টগ্রামের মেয়ে নবনিতা গোস্বামী লোহাগাড়ায় জন্মাষ্টমী উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ–বাংলাদেশ, লোহাগাড়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে আগামী দুই বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়। গত ২২ মে পদুয়া করুণাময়ী কালী মন্দির প্রাঙ্গণে এ সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শাখার সভাপতি পলাশ দাশ এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক সাংবাদিক খোকন সুশীল। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি ও শিল্পপতি বাবুল ঘোষ (বাবুন)। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও বেসরকারি কারা পরিদর্শক উজ্জ্বল বরণ বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের সাবেক সহ-সভাপতি জিতেন গুহ, উপজেলা শাখার উপদেষ্টা শিক্ষক সুনীল কুমার চৌধুরী (বিএসসি), ডা. রিটন দাশ, শিক্ষক প্রদীপ কুমার চৌধুরী, প্রসেনজিৎ পাল, শিক্ষক অসীম কুমার দাশ, শিবপদ চৌধুরী, উজ্জ্বল মজুমদার (বাবলা), শিক্ষক রিটন বিশ্বাস, সোনারাম জলদাশ, শিক্ষক সুমন মজুমদার হিরো, শিক্ষক অনুপ কুমার দাশ এবং অধ্যাপক বাবলু শংকর নাথসহ আরও অনেকে। এছাড়াও উপজেলার নয়টি ইউনিয়নের প্রতিনিধিসহ বিভিন্ন দপ্তরের নেতৃবৃন্দ সম্মেলনে অংশ নেন। বক্তারা সনাতন ধর্মীয় উৎসবসমূহ যথাযথ মর্যাদায় উদযাপন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং তরুণ প্রজন্মকে সাংগঠনিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে রাজু ধর রাজকে সভাপতি, রনজিত দাশ নটুকে সাধারণ সম্পাদক এবং শিক্ষক বাবলু কান্তি হাজারীকে অর্থ সম্পাদক নির্বাচিত করা হয়। নবগঠিত কমিটির নেতাদের অভিনন্দন জানিয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি বাবুল ঘোষ (বাবুন) আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে অনুমোদনের জন্য জমা দেওয়ার নির্দেশনা প্রদান করেন।

কান্তি বন্ধু ব্রহ্মচারী মহারাজের সঙ্গে হিন্দু ছাত্র পরিষদের সাক্ষাৎ।

নিজস্ব প্রতিবেদন : অংকন দে || ফরিদপুর প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২৫ মে, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ ফরিদপুর জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ মহানাম সম্প্রদায়, বাংলাদেশ এবং শ্রীধাম শ্রীঅঙ্গনের সভাপতি শ্রীমৎ কান্তি বন্ধু ব্রহ্মচারী মহারাজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেছেন।

 

গতকাল (২৪ মে, রবিবার) ফরিদপুরে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে হিন্দু ছাত্র পরিষদের নেতৃবৃন্দ মহারাজের শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন এবং ধর্মীয় ও সামাজিক ঐক্য, সাংগঠনিক কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সংক্ষিপ্ত মতবিনিময় করেন। এ সময় পারস্পরিক শুভেচ্ছা বিনিময় এবং ফুলেল শুভেচ্ছার মাধ্যমে পরিবেশটি সৌহার্দ্যপূর্ণ হয়ে ওঠে।

 

সাক্ষাৎকালে নেতৃবৃন্দ বলেন, ধর্মীয় মূল্যবোধ, ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষায় যুবসমাজকে আরও সংগঠিত ও সচেতন ভূমিকা রাখতে হবে। তারা সামাজিক সম্প্রীতি বজায় রেখে মানবকল্যাণমূলক কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

 

শ্রীমৎ কান্তি বন্ধু ব্রহ্মচারী মহারাজ উপস্থিত নেতৃবৃন্দকে আশীর্বাদ প্রদান করেন এবং ধর্মীয় শিক্ষা, নৈতিকতা ও সমাজসেবার মাধ্যমে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

 

এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা শাখার সভাপতি পার্থ প্রতিম বিশ্বাস অমিত, নির্বাহী সভাপতি ঋত্বিক কুণ্ডু, সাধারণ সম্পাদক অয়ন সাহা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অন্তু আচার্য, যুগ্ম সাধারণ সম্পাদক তন্ময় মজুমদার পরশ, সাংগঠনিক সম্পাদক শুভ দাস, মহানগর শাখার সভাপতি উদয় সরকার, সাধারণ সম্পাদক শৌভিক সাহা, নির্বাহী সভাপতি সৌরভ সাহা, সিনিয়র সহ-সভাপতি কিশোর দাস, সাংগঠনিক সম্পাদক অর্পণ দত্ত, দপ্তর সম্পাদক অর্ক শীল, শিক্ষা বিষয়ক সম্পাদক স্বপ্নীল সাহা, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সৌরভ মালোসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

লোহাগাড়ায় জন্মাষ্টমী উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ–বাংলাদেশ, লোহাগাড়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে আগামী দুই বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়। গত ২২ মে পদুয়া করুণাময়ী কালী মন্দির প্রাঙ্গণে এ সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শাখার সভাপতি পলাশ দাশ এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক সাংবাদিক খোকন সুশীল। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি ও শিল্পপতি বাবুল ঘোষ (বাবুন)। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও বেসরকারি কারা পরিদর্শক উজ্জ্বল বরণ বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের সাবেক সহ-সভাপতি জিতেন গুহ, উপজেলা শাখার উপদেষ্টা শিক্ষক সুনীল কুমার চৌধুরী (বিএসসি), ডা. রিটন দাশ, শিক্ষক প্রদীপ কুমার চৌধুরী, প্রসেনজিৎ পাল, শিক্ষক অসীম কুমার দাশ, শিবপদ চৌধুরী, উজ্জ্বল মজুমদার (বাবলা), শিক্ষক রিটন বিশ্বাস, সোনারাম জলদাশ, শিক্ষক সুমন মজুমদার হিরো, শিক্ষক অনুপ কুমার দাশ এবং অধ্যাপক বাবলু শংকর নাথসহ আরও অনেকে। এছাড়াও উপজেলার নয়টি ইউনিয়নের প্রতিনিধিসহ বিভিন্ন দপ্তরের নেতৃবৃন্দ সম্মেলনে অংশ নেন। বক্তারা সনাতন ধর্মীয় উৎসবসমূহ যথাযথ মর্যাদায় উদযাপন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং তরুণ প্রজন্মকে সাংগঠনিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে রাজু ধর রাজকে সভাপতি, রনজিত দাশ নটুকে সাধারণ সম্পাদক এবং শিক্ষক বাবলু কান্তি হাজারীকে অর্থ সম্পাদক নির্বাচিত করা হয়। নবগঠিত কমিটির নেতাদের অভিনন্দন জানিয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি বাবুল ঘোষ (বাবুন) আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে অনুমোদনের জন্য জমা দেওয়ার নির্দেশনা প্রদান করেন।

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট