বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকেশ্বরীতে ট্রান্সজেন্ডার নারীর বিয়ে ঘিরে আলোচনা, কী বলে সনাতন ধর্ম? টয়লেটের ট্যাংক থেকে স্কুলশিক্ষিকা গীতা রানীর লাশ উদ্ধার যুক্তরাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনায় অকালে ঝরে গেল বাংলাদেশি চিকিৎসক অদিতি সাহার প্রাণ চৈতন্য মহাপ্রভুর লীলাক্ষেত্র মন্দিরের সহ-সভাপতি দীপক কুমার দাসের জন্মদিন উদযাপন দীঘিনালায় শ্রী শ্রী শংকর মঠ গীতা আশ্রমে ভাবগাম্ভীর্যে গুরু পূর্ণিমা উদযাপন নেপালের সুনসারিতে সাম্প্রদায়িক সংঘর্ষ, গুলিতে নিহত ১; কারফিউ জারি পিরোজপুরের মঠবাড়িয়ায় হিন্দু শিক্ষকের বাসায় ডাকাতির অভিযোগ অবসরের দুদিন আগে সিলেটে পুলিশ কর্মকর্তা মনোজ কান্তি দাসের মরদেহ উদ্ধার গুরু পূর্ণিমায় সনাতন ঋষি অনাথ আশ্রমে চাল ও অর্থ সহায়তা, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত নড়াইল জমিদার বাড়ির সর্বমঙ্গলা মন্দির: বেলে পাথরের অনন্য স্থাপত্যে ইতিহাসের স্মৃতি

চৈতন্য মহাপ্রভুর লীলাক্ষেত্র মন্দিরের সহ-সভাপতি দীপক কুমার দাসের জন্মদিন উদযাপন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদন : সত্য সনাতন টিভি | রাজশাহী প্রতিনিধি 

 

শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলাক্ষেত্র মন্দির গ্রুপের সুযোগ্য সহ-সভাপতি দীপক কুমার দাসের শুভ জন্মদিন আনন্দ, ভক্তি ও শুভেচ্ছার মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। গত ২৯ জুলাই ২০২৬ তারিখে আয়োজিত এ উপলক্ষে মন্দির কমিটির পক্ষ থেকে তাঁকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও কৃতজ্ঞতা জানানো হয়।

 

মন্দির কমিটি জানায়, মানবকল্যাণ ও সনাতন ধর্মীয় মূল্যবোধের প্রতি দায়বদ্ধতা নিয়ে কাজ করে আসছেন দীপক কুমার দাস। মন্দির পরিচালনা, সনাতনী লক্ষ্মী ভাণ্ডারসহ সংগঠনের বিভিন্ন কার্যক্রমে তিনি নিয়মিতভাবে দিকনির্দেশনা, পরামর্শ ও সহযোগিতা দিয়ে আসছেন। পাশাপাশি সনাতনী লক্ষ্মী ভাণ্ডারে স্বেচ্ছায় প্রতি মাসে প্রণামী প্রদান করে আসছেন বলেও জানানো হয়।

 

সংগঠনের সভাপতি ও প্রতিষ্ঠাতা অনুপম দে অর্জুন বলেন, দীপক কুমার দাসের আন্তরিক পরামর্শ, সুন্দর মতামত ও সহযোগিতা সংগঠনের বিভিন্ন কার্যক্রমকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দীর্ঘদিনের পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতার মাধ্যমে তাঁদের মধ্যে ঘনিষ্ঠ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে বলেও তিনি উল্লেখ করেন।

 

জন্মদিন উপলক্ষে মন্দিরের সার্বিক কল্যাণ ও কার্যক্রমকে আরও গতিশীল করতে দীপক কুমার দাসের অবদান ও সহযোগিতার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে মন্দির কমিটি। একই সঙ্গে তাঁকে মন্দিরের কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত করতে পেরে পরম করুণাময় গৌর হরির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

 

এদিকে, জন্মদিন উপলক্ষে প্রতিষ্ঠাতা সভাপতি অনুপম দে অর্জুন তাঁর ব্যক্তিগত ফেসবুক ওয়ালে দীপক কুমার দাসকে উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একইভাবে যৌথভাবে শুভেচ্ছা জানান যুগ্ম সাধারণ সম্পাদক শুভ্র মালাকার, যুগ্ম উপদেষ্টা রবি বৈদ্য এবং সনাতনী লক্ষ্মী ভাণ্ডারের সদস্য শ্রীমতি লাভলী বৈদ্য।

 

এছাড়াও শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলাক্ষেত্র মন্দির গ্রুপের সদস্যরা এবং মন্দিরের অফিসিয়াল ফেসবুক পেজের পক্ষ থেকেও দীপক কুমার দাসকে জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

 

জন্মদিনের এই বিশেষ দিনে মন্দির কমিটির পক্ষ থেকে দীপক কুমার দাসের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সুখ-শান্তি ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করা হয়। একই সঙ্গে মন্দিরের সেবা ও মানবকল্যাণমূলক কার্যক্রমকে আরও এগিয়ে নিতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা ও পাশে থাকার আহ্বান জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews