রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
ধর্ম পালনে কোনো বাধা নেই, এটাই বাংলাদেশ: ইসকনের অনুষ্ঠানে কয়েস লোদী দীঘিনলায় পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩৯ তম আবির্ভাব তিথি উদযাপিত ইসলামী বিশ্ববিদ্যালয়ে মহাসমারোহে রাধাষ্টমী উদযাপন ফরিদপুরে পুরাতন কালীবাড়ী মন্দিরের কালীমূর্তি ও স্বর্ণালংকার চুরি উখিয়ায় কুতুপালং স্বর্ণ শিল্পীবৃন্দের উদ্যোগে বিশ্বকর্মা পূজা বান্দরবানে ধর্মীয় ভাবগাম্ভীর্যে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত ডেঙ্গু আক্রান্ত লিটন মহাজন লিটুর রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা বাঁশখালীতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বস্ত্র বিতরণ চট্টগ্রামে হিন্দু মহাজোটের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বশান্তি কামনায় প্রার্থনা লালমনিরহাটে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করল হিন্দু ছাত্র মহাজোট

  • প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬
  • ২৫৪ বার পড়া হয়েছে

 

বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোটের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যতিক্রমধর্মী কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার কেন্দ্রীয় কমিটির উদ্যোগে নারায়ণগঞ্জের পবিত্র লাঙ্গলবন্দে অবস্থিত শ্রী শ্রী ব্রহ্মা মন্দির ও উপাসনালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ ও প্রার্থনা সভার আয়োজন করা হয়। সত্য সনাতন টিভি

 

আয়োজকরা জানান, পরিবেশ রক্ষা ও ধর্মীয় মূল্যবোধ জাগ্রত রাখার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মসূচিতে সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন। বৃক্ষরোপণের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়। পাশাপাশি দেশের শান্তি, সমৃদ্ধি ও সনাতনী সমাজের কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

 

এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু মহাজোটের কেন্দ্রীয় সভাপতি বিধান বিহারি গোস্বামী, নির্বাহী সভাপতি অভয় কুমার রায় ও সাধারণ সম্পাদক সুশান্ত কুমার চক্রবর্তী। এছাড়া বাংলাদেশ হিন্দু যুব মহাজোটের সভাপতি গৌতম সরকার অপু ও সাধারণ সম্পাদক রনি রাজবংশীসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। সত্য সনাতন টিভি

 

বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোটের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক দ্বীপ চন্দ্র ভৌমিকসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরাও কর্মসূচিতে অংশ নেন।

 

প্রার্থনা সভায় বক্তব্যে দ্বীপ চন্দ্র ভৌমিক বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী শুধু উদযাপনের নয়, দায়িত্ববোধ জোরদারেরও সময়। তিনি বলেন, “প্রকৃতি ও ধর্ম দুটিই আমাদের অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ। তরুণ সমাজকে সংগঠিত ও সচেতন করে দেশের কল্যাণে কাজ করতে হবে।”

 

তিনি আরও বলেন, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকা এবং মানবিক ও পরিবেশবান্ধব উদ্যোগে অগ্রণী ভূমিকা পালন অব্যাহত রাখবে সংগঠনটি। “ঐক্যবদ্ধ তরুণ সমাজই আগামী দিনের শক্তি”যোগ করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews