বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ইতিহাসের আরেকটি অধ্যায়ের অবসান: নোয়াখালীতে ভেঙে ফেলা হলো ৫০০ বছরের প্রাচীন সমাধি-মঠ ধর্মীয় ভাবগাম্ভীর্যে শরীয়তপুরে শুরু হচ্ছে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব পেকুয়ায় বন্যার্তদের দ্বিতীয় দফায় শুকনো খাবার বিতরণ আগামীকাল রথযাত্রা, ভক্তদের টানে পথে নামেন জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা ফরিদপুরে রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুরে ইসকনের উদ্যোগে ৯ দিনব্যাপী শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা ‌মহোৎসব শুরু ১৬ জুলাই জয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা ক্ষেত্র মন্দির (গ্রুপ)’–এর উদ্যোগে রংপুরের পীরগঞ্জে মহতী শ্রীগীতা দান অনুষ্ঠান টিউশনির বকেয়া টাকা চাইতেই শিক্ষক সিঁথি সীমিতার ওপর নৃশংস হামলা এইচএসসি পরীক্ষা ভালো না হওয়ায় আত্মহত্যা, রাজশাহীতে প্রাণ হারালেন দিশা রানী মহন্ত বয়স্ক ভাতা আনতে গিয়ে প্রবীণের দুই আঙুল বিচ্ছিন্নের অভিযোগ: নরসিংদী পৌরসভায় মানবিকতা নিয়ে প্রশ্ন

আদমদীঘিতে ৭ ফুট উচ্চতার গাঁজার গাছসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

  • প্রকাশিত: সোমবার, ২৫ মে, ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

বগুড়ার আদমদীঘিতে থানা পুলিশের বিশেষ অভিযানে ৭ ফুট উচ্চতার একটি কাঁচা গাঁজার গাছসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বগুড়া পুলিশ সুপারের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়।

 

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ মে ২০২৬ তারিখে আদমদীঘি থানার এসআই মোঃ আরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান। অভিযানে আদমদীঘি উপজেলার কামারপুকুর হিন্দুপাড়া এলাকা থেকে শ্রী অজিত (৬০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

 

গ্রেফতারকৃত অজিতের পিতার নাম মৃত করুণা ঋষি। তার স্থায়ী ঠিকানা নওগাঁ জেলার মহাদেবপুর থানার চেরাগপুর পূর্বপাড়া এলাকায়। বর্তমানে তিনি আদমদীঘি থানার কামারপুকুর হিন্দুপাড়ায় বসবাস করছিলেন।

 

অভিযানকালে তার কাছ থেকে প্রায় ৭ ফুট উচ্চতার একটি কাঁচা গাঁজার গাছ উদ্ধার করা হয়। ডালপালাসহ গাছটির ওজন প্রায় ১ কেজি বলে জানিয়েছে পুলিশ।

 

এ ঘটনায় এসআই মোঃ আরিফুল ইসলাম বাদী হয়ে আদমদীঘি থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নম্বর-২৩, তারিখ: ২৪/০৫/২০২৬। মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৮(ক) ধারায় রুজু করা হয়েছে।

 

পরে গ্রেফতারকৃত আসামিকে পুলিশ স্কর্ট পার্টির মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা সূত্রে নিশ্চিত করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews