1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. sourav@gmail.com : সৌরভ কর্মকার : সৌরভ কর্মকার
  3. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
শনিবার, ০২ মে ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
সন্ন্যাসী নয়ন দাসের অন্তোষ্টিক্রিয়া সম্পন্ন ফরিদপুর শ্রীধাম শ্রীঅঙ্গনে টিম্পল পাল নিশান চট্টগ্রামে ধর্মীয় গানে মুগ্ধতা ছড়াচ্ছে ‘টিম মহাশক্তি’ ফরিদপুরে শ্রীঅঙ্গনের ৯ দিনব্যাপী মহানাম মহাকীর্তন সমাপ্ত বাগেরহাটের একটি দুর্গামন্দিরের বারান্দায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার কথা কাটাকাটির জেরে ঘর ছাড়ে, চার দিনেও মেলেনি খোঁজ জমিদার হাটে গোপাল জিউর মহোৎসবে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প প্রতিষ্ঠা বার্ষিকীতে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্র মহাজোটের নতুন কমিটি অনুমোদন বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করল হিন্দু ছাত্র মহাজোট সত্য ও প্রেমের বার্তা নিয়ে জগদ্বন্ধু সুন্দরের আবির্ভাব উৎসব ফরিদপুরে

সন্ন্যাসী নয়ন দাসের অন্তোষ্টিক্রিয়া সম্পন্ন

নিজস্ব প্রতিবেদন : সমীর রুদ্র | কক্সবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

 

কক্সবাজারের খুরুশকুলে রহস্যজনকভাবে নিহত হিন্দু সন্ন্যাসী নয়ন দাসের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। আজ ২ মে শনিবার ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়। এ উপলক্ষে গীতা পাঠ ও গীতা যজ্ঞের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কয়েকজন সাধু-সন্ন্যাসী ও স্থানীয় লোকজনসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

এর আগে গত ১৯ এপ্রিল রাত আনুমানিক ৯ ঘটিকার দিকে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি নয়ন দাসকে তাঁর বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। বের হওয়ার সময় তিনি তাঁর স্ত্রীকে শুধু বলেছিলেন, “ভাত বাড়তে” যা ছিল তাঁর শেষ কথা। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। সত্য সনাতন টিভি

 

পরদিন এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে ২২ এপ্রিল স্থানীয়দের সহযোগিতায় পুলিশ খোঁজ চালিয়ে খুরুশকুলের গহীন জঙ্গলে একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থলটি খুরুশকুল সার্বজনীন শ্রীশ্রী শিব কালী মন্দিরের পেছনের পাহাড়ি এলাকা। সত্য সনাতন টিভি

 

নয়ন দাসকে তাঁর পরনের ধুতি দিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছিল। মরদেহের বিভিন্ন অংশে পোড়ার চিহ্ন পাওয়া গেছে, তবে ঘটনাস্থলে আগুনের কোনো আলামত না থাকায় ধারণা করা হচ্ছে, হত্যার পর দেহে দাহ্য পদার্থ ব্যবহার করা হয়েছে।

 

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

 

নয়ন দাসের পরিবারের সদস্যরা জানান, তাঁর সঙ্গে কারও কোনো ব্যক্তিগত বা জমিজমা সংক্রান্ত বিরোধ ছিল না। তিনি অত্যন্ত শান্ত ও নিরীহ প্রকৃতির মানুষ ছিলেন এবং জীবিকা নির্বাহ করতেন ভিক্ষাবৃত্তির মাধ্যমে। তাঁর স্ত্রী বর্তমানে অন্তঃসত্ত্বা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট