রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
সনাতনী ঐক্যের আহ্বানে চট্টগ্রামে অনুষ্ঠিত যুব সম্মেলন অভাব-সংগ্রাম থামাতে পারেনি তমালকে, শেষ পর্যন্ত অর্জন করলেন মাস্টার্স ডিগ্রি খুরুশকুলে নয়ন সাধু হত্যা,ছয় মাস পর আসামি গ্রেপ্তার টিউশনের টাকা জমিয়ে যুক্তরাষ্ট্রে পিএইচডি, বাঁশখালীর উচ্ছাসের স্বপ্নপূরণ সড়ক দুর্ঘটনায় দুই ভাই হারানোর শোক, এবার অকালে ঝরে গেল সপ্তম রায় প্রিয়মের প্রাণ বোনকে ভালো পাত্রে বিয়ে দেওয়ার স্বপ্ন ছিল সপ্তমের, সড়ক দুর্ঘটনায় থেমে গেল জীবন বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের সম্মেলন প্রস্তুতি উপ-কমিটির সৌজন্য সাক্ষাৎ ও প্রথম সভা অনুষ্ঠিত তবলার তালে, সাংবাদিকতার কলমে-এবার মাস্টার্সেও সাফল্য অর্ণব মল্লিকের মুক্তির আগেই বাণিজ্যিক সাফল্যের ইঙ্গিত, ‘রামায়ণ’-এর সংগীতস্বত্ব বিক্রি প্রায় ৮০ কোটি রুপিতে ব্রিটিশ জাদুঘর থেকে বাগদেবীর মূর্তি ফেরাতে আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতা জোরদার করছে ভারত

বাগেরহাটের একটি দুর্গামন্দিরের বারান্দায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

  • প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬
  • ২০৮ বার পড়া হয়েছে

 

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় একটি দুর্গামন্দিরের বারান্দা থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত ১ মে ২০২৬ ইং রোজ শুক্রবার সকালে বেতাগা বাজারের কেন্দ্রীয় দুর্গামন্দিরে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয় ব্যবসায়ীরা পুলিশকে খবর দেন।

 

স্থানীয়দের ভাষ্য, ওই নারী গত তিন থেকে চার দিন ধরে বেতাগা বাজার ও আশপাশের এলাকায় ঘোরাফেরা করছিলেন। এর আগে তাকে কাটাখালী মোড় এলাকাতেও দেখা গেছে। অনেকেই ধারণা করছেন, তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন।

 

ব্যবসায়ীরা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে নারীটি অসুস্থ হয়ে পড়লে মানবিক দিক বিবেচনায় তাকে মন্দিরের বারান্দায় সিমেন্টের বস্তার ওপর শুইয়ে রাখা হয়। পরদিন সকালে গিয়ে দেখা যায়, তিনি আর বেঁচে নেই। সত্য সনাতন টিভি

 

খবর পেয়ে ফকিরহাট মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহটি ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠায়।

 

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম সত্য সনাতন টিভিকে জানান, প্রাথমিকভাবে জানা গেছে নারীটি মানসিক ভারসাম্যহীন ছিলেন। তার পরিচয় শনাক্তে প্রযুক্তির সহায়তা নেওয়া হচ্ছে। আইনগত প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews