শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দুই মন্দিরে চুরির ঘটনায় ফটিকছড়িতে চারজন গ্রেপ্তার ৬৮ বছর পর দখলমুক্ত সিংগাইরের রাধাবল্লভ মন্দিরের জমি চিত্রাঙ্কনে প্রথম বাসুদেব স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মংহ্লাসিং রংপুরে দুর্গাপূজার নিরাপত্তায় পূজা কমিটির সঙ্গে পুলিশের মতবিনিময় মির্জাপুরে পূজার প্রস্তুতির মধ্যেই ভাঙচুর, ক্ষতিগ্রস্ত ৭ প্রতিমা বড়কলের দুর্গাপূজায় নবমী রাতে ভক্তির সুর তুলবে ধর্মীয় ব্যান্ড ‘বৈদিক’ পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু, বিয়ের বাড়িতে আনন্দের বদলে কান্না ৩৩ হাজারের বেশি মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তা নিয়ে ঝুঁকি দেখছে না সরকার ফটিকছড়িতে মন্দিরে ফের চুরি দুর্গাপূজায় পাঁচ দিনের ছুটিকে স্বাগত জানালেন বিপ্লব দে পার্থ

চট্টগ্রামে ধর্মীয় গানে মুগ্ধতা ছড়াচ্ছে ‘টিম মহাশক্তি’

  • প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬
  • ২২২ বার পড়া হয়েছে

 

চট্টগ্রামে তরুণদের একটি সংগীতদল ‘টিম মহাশক্তি’ ধর্মীয় সংগীত পরিবেশনার মাধ্যমে ইতোমধ্যেই শ্রোতাদের মাঝে বিশেষ সাড়া ফেলেছে। ভক্তিমূলক গান, কীর্তন ও আধ্যাত্মিক সুরের মিশেলে দলটি সৃষ্টি করছে ভিন্নধর্মী এক সংগীতধারা, যা মুগ্ধ করছে বিভিন্ন বয়সী শ্রোতাদের।

 

দলটির সদস্যরা সবাই চট্টগ্রামের ঐতিহ্যবাহী চট্টেশ্বরী কালী মন্দির-এর সঙ্গে সম্পৃক্ত। সেখান থেকেই তাদের সংগীতচর্চার শুরু। ‘মহাশক্তি’ নামটি নির্বাচনের পেছনেও রয়েছে গভীর আধ্যাত্মিক অনুভব। দলের সদস্যদের ভাষ্য, দেবী শক্তির প্রতি ভক্তি ও ভালোবাসা থেকেই এই নামকরণ যেখানে ‘মহাশক্তি’ মায়েরই প্রতীক। সত্য সনাতন টিভি

 

দলটির ভোকাল শ্রাবণ বলেন, “আমরা মূলত মায়ের চরণ থেকেই উঠে এসেছি। আমাদের এই সংগীতযাত্রা তাঁরই আশীর্বাদে শুরু। তাই ‘মহাশক্তি’ নামটি আমাদের কাছে শুধু একটি নাম নয়, এটি বিশ্বাস ও ভালোবাসার প্রতীক।”

 

গত ১০ মার্চ আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে ‘টিম মহাশক্তি’। অল্প সময়ের মধ্যেই বিভিন্ন মন্দির, ধর্মীয় অনুষ্ঠান ও সামাজিক আয়োজনে গান পরিবেশন করে প্রশংসা কুড়িয়েছে তারা।

 

দলটির সদস্যরা হলেন ভোকালে শ্রাবণ, সাইড ভোকালে বিবেক, ইকুলেলেতে জিৎ, বাঁশিতে রিপন, কী-বোর্ডে তমাল, বেজ গিটারে সুদীপ্ত, বাংলা ঢোলে অভি, মন্দিরায় রহিত এবং হাত বায়ায় সুমিত্র। আধুনিক ও ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের সমন্বয়ে তারা ধর্মীয় সংগীতে এনেছে নতুনত্ব।

 

সংগীতপ্রেমীরা বলছেন, তরুণদের এমন উদ্যোগ ধর্মীয় ও সাংস্কৃতিক অঙ্গনে ইতিবাচক প্রভাব ফেলবে। দলটির সদস্যদের প্রত্যাশা, ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে তারা ভক্তিমূলক সংগীত ছড়িয়ে দিতে পারবেন এবং মায়ের সম্মান অটুট রাখবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews