রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন ভাবগাম্ভীর্য ও সনাতনী ঐতিহ্যে সুরেশ্বরানন্দ পুরী গুরুমহারাজের ৯৫তম শুভ আবির্ভাব উৎসব উদযাপন সনাতন ধর্ম অবমাননা,বুটেক্সের শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার নিখোঁজের দুই দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসসহ ৪ জন

মহাপীঠ মা ভবানী মন্দির দর্শন ও পূজা দিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিব

  • প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬
  • ২৪৪ বার পড়া হয়েছে

 

আজ ১ মে ২০২৬ ইংরেজি শুক্রবার বগুড়া জেলার শেরপুর উপজেলায় মহাপীঠ মা ভবানী মন্দির দর্শন ও পূজা অর্চনা করেছেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাননীয় সচিব শ্রী দেবেন্দ্রনাথ উরাও।

 

শুক্রবার সকালে তিনি মন্দির প্রাঙ্গণে উপস্থিত হয়ে মা ভবানীর শ্রীচরণে পুষ্পাঞ্জলি অর্পণ করেন এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করেন।

 

এসময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সম্মানিত ট্রাস্টি বাবু ইন্দ্রজিৎ কুমার সাহা সহ ট্রাস্টের অন্যান্য সম্মানিত ট্রাস্টিবৃন্দ। মন্দির কমিটির পক্ষ থেকে সচিব মহোদয়কে ফুলেল শুভেচ্ছা ও মায়ের প্রসাদ প্রদান করা হয়।

 

পূজা শেষে সংক্ষিপ্ত আলোচনায় শ্রী দেবেন্দ্রনাথ উরাও মন্দিরের সার্বিক উন্নয়ন ও ভক্তদের সুবিধার বিষয়ে খোঁজখবর নেন। তিনি বলেন, “মহাপীঠ মা ভবানী মন্দির সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম তীর্থস্থান। এই মন্দিরের ঐতিহ্য রক্ষা ও সেবার মান উন্নয়নে ট্রাস্ট সবসময় পাশে থাকবে।”

 

মন্দির প্রাঙ্গণে আগত ভক্ত ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা ট্রাস্টের সচিবের উপস্থিতিতে আনন্দ প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews