শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম :
মহানগর পূজা কমিটির নতুন নেতৃত্বকে ঢাকেশ্বরী মাতৃসেবা সংঘের শুভেচ্ছা রাঙ্গুনিয়ায় ‘চন্দ্রলোক’ ভাবনায় গণেশ চতুর্থীর আয়োজন, প্রতিমা গড়ছেন তমল পাল নাসিরনগরে সংখ্যালঘু পরিবারকে বাঁশের বেড়া দিয়ে অবরুদ্ধ, টয়লেট-পানির পথও বন্ধ আলিফ হত্যা মামলায় সাক্ষ্য দিলেন প্রত্যক্ষদর্শী, চিন্ময়ের জামিন নাকচ দিল্লির প্রেসক্লাবে মোদির প্রতিকৃতিতে পূজা, মন্দির নির্মাণের ঘোষণা কক্সবাজার থেকে সাইকেলে নেপাল পাড়ি দিচ্ছেন কাপ্তাইয়ের বীর কুমার কলকাতায় দুর্গাপূজার প্রস্তুতি জোরকদমে, বৃষ্টি ও মূল্যবৃদ্ধিতে দুশ্চিন্তায় প্রতিমাশিল্পীরা গাজীরহাটে বিদ্যালয়ের বাথরুমে হাত-পা-মুখ বাঁধা অবস্থায় দশম শ্রেণির ছাত্রী উদ্ধার মাথায় ঘোমটা দিয়ে ইসকন মন্দিরে সানি লিওন চন্দ্রনাথ ধাম ও মহন্ত এস্টেটের নিরাপত্তায় ৫০ পুলিশ সদস্য মোতায়েনের আবেদন

নাসিরনগরে সংখ্যালঘু পরিবারকে বাঁশের বেড়া দিয়ে অবরুদ্ধ, টয়লেট-পানির পথও বন্ধ

  • প্রকাশিত: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদন : নিহারেন্দু চক্রবর্তী |নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি 

 

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নে একটি সংখ্যালঘু পরিবার গত ১২ দিন ধরে প্রায় অবরুদ্ধ অবস্থায় দিন কাটাচ্ছে। বসতঘরের সামনে বাঁশ ও টিনের বেড়া দিয়ে চলাচলের পথ বন্ধ করে দেওয়ায় টয়লেট ও টিউবওয়েলে যাওয়ার রাস্তাও আটকে গেছে।

 

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, হরিপুর ইউনিয়নের মন্টু কর্মকারের সঙ্গে প্রতিবেশী রফিক মিয়ার জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। বিরোধপূর্ণ জমির মালিকানা নিয়ে দুই পক্ষের মধ্যে দাবি-পাল্টা দাবি রয়েছে। এর জেরে গত ৯ আগস্ট সকালে রফিক মিয়ার লোকজন মন্টু কর্মকারের বসতঘরের সামনে বাঁশ ও টিনের বেড়া দিয়ে চলাচলের পথ বন্ধ করে দেন বলে অভিযোগ।

 

 

পরিবারটি থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে টিনের বেড়া কিছুটা সরিয়ে দেয়। এতে ঘর থেকে বের হওয়ার সামান্য সুযোগ তৈরি হলেও বাঁশের বেড়া এখনো রয়েছে বলে অভিযোগ পরিবারের।

 

মন্টু কর্মকার বলেন, ‘জমি নিয়ে আদালতে মামলা চলমান আছে। বসতঘরের সামনে বেড়া দিয়ে আমাদের আটকে রাখা হয়েছে, টয়লেট ও পানির পথ বন্ধ করে দেওয়া হয়েছে। দেশের সরকার প্রধান ও নাসিরনগরের এমপি হান্নান সাহেবের কাছে – আমার প্রাণের আকুতি আমি আমার পূর্ব পুরুষের ভিটায় বসবাস করতে চাই।

 

মন্টু কর্মকারের স্ত্রী সূবর্ণা কর্মকার জানান, বেড়া দেওয়ার কারণে তাঁদের ব্যবহৃত টিউবওয়েল ও টয়লেটে যাওয়ার পথ বন্ধ হয়ে গেছে। খাবার পানি সংগ্রহের জন্য অন্যের ওপর নির্ভর করতে হচ্ছে। প্রাকৃতিক প্রয়োজন মেটাতেও ভোগান্তিতে পড়তে হচ্ছে। নারী, শিশু ও বয়স্ক সদস্যদের নিয়ে পরিবারটি চরম দুর্ভোগে রয়েছে। তাঁরা দ্রুত বেড়া সরিয়ে চলাচলের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন।

প্রতি পক্ষে রফিক মিয়ার স্ত্রী জাহানারা বলেন,আমরা কারো জায়গায় বেড়া দেই নি, আমরা আমাদের জায়গায় বেড়া দিয়েছি।

 

এ ঘটনায় নাসিরনগর থানার এস আই মনির আহমেদ বলেন,আমরা ঘটনাস্থলে গিয়ে পরিবারটির ঘরের দরোজায় থাকা বাঁশের বেড়া সরিয়ে দিয়ে চলাচলের সূযোগ করে দিয়েছি। এ বিষয়ে আদালতে মামলা চলছে বলে জেনেছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews