মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানদের নিয়ে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির মিরসরাইয়ে অবসর নেওয়া শিক্ষককে কাঁদতে কাঁদতে বাড়ি পৌঁছে দিল শিক্ষার্থীরা সাইকেলে এভারেস্ট বেস ক্যাম্পে রাঙামাটির বীর কুমার তঞ্চঙ্গ্যা ভেদরগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি, বিভিন্ন মণ্ডপ পরিদর্শনে প্রশাসন কিশোরগঞ্জ সদর উপজেলা হিন্দু ছাত্র মহাজোটের ৫১ সদস্যের কমিটি ঘোষণা শত বাধা পেরিয়ে হরিজন পল্লীর কৃষ্ণা রানী এখন সফল উদ্যোক্তা সনাতন ঋষি আশ্রমে JHP প্রবাসী ফোরামের খাদ্যসামগ্রী বিতরণ সর্বপ্রথম মেধস মুনির আশ্রমে হয়েছিল শারদীয় দুর্গাপূজা আলুটিলার সাপমারায় মালবাহী জীপ খাদে, চালক চন্দন দত্তের মৃত্যু চট্টগ্রাম মহানগরে হিন্দু ছাত্র সংহতির নতুন কমিটি

মাদারীপুরে মা-শিশুসহ তিনজনের মৃত্যু নিয়ে পুলিশ যা জানালো

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ১১৮ বার পড়া হয়েছে

 

মাদারীপুর শহরের একটি ফ্ল্যাট বাসা থেকে আট মাস বয়সী শিশুসহ একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন তথ্য জানিয়েছে পুলিশ। প্রাথমিক অনুসন্ধানে পুলিশের ধারণা, স্ত্রীর দীর্ঘদিনের চিকিৎসা ব্যয়ের কারণে ঋণের চাপে পড়ে যুবক চিন্ময় শিকদার প্রথমে স্ত্রীকে হত্যা করেন। পরে শিশুকন্যাকে সঙ্গে নিয়ে তিনি আত্মহত্যা করেন।

 

মঙ্গলবার দুপুরে বিষয়টি জানান মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা। তিনি সত্য সনাতন টিভিকে বলেন, ঘটনাটি কাকাতো বোনের বাসায় নয়; চিন্ময়ের সৎমা মিষ্টি বাড়ৈয়ের ভাড়া বাসায় ঘটেছে।

 

পুলিশ জানায়, শহরের আমিরাবাদ এলাকায় মৃত বীরেন্দ্রনাথ দত্তের স্ত্রী সান্তনা রানী চন্দের বাসায় প্রায় সাড়ে তিন বছর ধরে ভাড়া থাকেন যতিন শিকদার ও তাঁর স্ত্রী মিষ্টি বাড়ৈ। গত রোববার বিকেলে ঢাকায় বসবাসকারী চিন্ময় শিকদার তাঁর স্ত্রী ইসরাত জাহান সাউদা ও আট মাস বয়সী কন্যাসন্তানকে নিয়ে সেখানে বেড়াতে আসেন।

 

রাতের খাবার শেষে তারা একটি কক্ষে অবস্থান নেন। পরে গভীর রাত পর্যন্ত কোনো সাড়া না পেয়ে মিষ্টি বাড়ৈ জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে সোমবার ভোরে তিনজনের মরদেহ উদ্ধার করে।

 

পুলিশ ও র‌্যাব সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়।

 

পুলিশের ভাষ্য, নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মাসকা গ্রামের বাসিন্দা ইসরাত জাহান সাউদার সঙ্গে প্রেমের সম্পর্কের পর বিয়ে হয় চিন্ময়ের। বিয়ের পর তাঁর নাম পরিবর্তন করে ‘ইশা’ রাখা হয়। দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন ইশা। তাঁর চিকিৎসায় প্রায় ১২ থেকে ১৫ লাখ টাকা ব্যয় হয় বলে জানিয়েছে পুলিশ। সত্য সনাতন টিভি

 

তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের ধারণা, চিকিৎসাজনিত ব্যয় ও ঋণের চাপ থেকে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন চিন্ময়। একপর্যায়ে তিনি স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করেন। এরপর শিশুকন্যাকে সঙ্গে নিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

 

তবে পুরো ঘটনার প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন ও অন্যান্য আলামত বিশ্লেষণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews