বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ইতিহাসের আরেকটি অধ্যায়ের অবসান: নোয়াখালীতে ভেঙে ফেলা হলো ৫০০ বছরের প্রাচীন সমাধি-মঠ ধর্মীয় ভাবগাম্ভীর্যে শরীয়তপুরে শুরু হচ্ছে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব পেকুয়ায় বন্যার্তদের দ্বিতীয় দফায় শুকনো খাবার বিতরণ আগামীকাল রথযাত্রা, ভক্তদের টানে পথে নামেন জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা ফরিদপুরে রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুরে ইসকনের উদ্যোগে ৯ দিনব্যাপী শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা ‌মহোৎসব শুরু ১৬ জুলাই জয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা ক্ষেত্র মন্দির (গ্রুপ)’–এর উদ্যোগে রংপুরের পীরগঞ্জে মহতী শ্রীগীতা দান অনুষ্ঠান টিউশনির বকেয়া টাকা চাইতেই শিক্ষক সিঁথি সীমিতার ওপর নৃশংস হামলা এইচএসসি পরীক্ষা ভালো না হওয়ায় আত্মহত্যা, রাজশাহীতে প্রাণ হারালেন দিশা রানী মহন্ত বয়স্ক ভাতা আনতে গিয়ে প্রবীণের দুই আঙুল বিচ্ছিন্নের অভিযোগ: নরসিংদী পৌরসভায় মানবিকতা নিয়ে প্রশ্ন

শরীয়তপুরে ১৩ দিন ধরে নিখোঁজ স্বপন শীল, দুশ্চিন্তায় পরিবার

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে

 

শরীয়তপুরের নড়িয়া উপজেলার বাহির কুশিয়া (পাগলারমোড়) এলাকার বাসিন্দা শ্রী স্বপন শীল (৩২) গত ৬ মে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ রয়েছেন। দীর্ঘ ১৩ দিন পেরিয়ে গেলেও তাঁর কোনো সন্ধান না মেলায় পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে।

 

নিখোঁজ স্বপন শীল স্থানীয় বাসিন্দা শ্রী গণেশ চন্দ্র শীল ও শ্রীমতি মিনতি শীলের ছেলে। পরিবারের সদস্যরা জানান, গত ৬ মে তিনি বাড়ি থেকে বের হয়ে যান। এরপর থেকে তাঁর মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে। আত্মীয়স্বজন ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও এখন পর্যন্ত তাঁর কোনো সন্ধান মেলেনি।

 

স্বপন শীলের পরিবার জানায়, তাঁর একটি ছয় বছর বয়সী কন্যাসন্তান রয়েছে। বাবার অনুপস্থিতিতে শিশুটি বারবার বাবার খোঁজ করায় পরিবার আরও ভেঙে পড়েছে। সত্য সনাতন টিভি

 

পরিবারের দাবি, কোনো সহৃদয় ব্যক্তি স্বপন শীলের সন্ধান পেলে দ্রুত তাঁদের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

 

যোগাযোগঃ ০১৭৫১৬১১৪৬৭

 

এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে তিনি বাড়ি ছেড়ে চলে যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। পরিবারের সদস্যরা দ্রুত তাঁর সন্ধান পেতে সবার সহযোগিতা কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews