মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানদের নিয়ে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির মিরসরাইয়ে অবসর নেওয়া শিক্ষককে কাঁদতে কাঁদতে বাড়ি পৌঁছে দিল শিক্ষার্থীরা সাইকেলে এভারেস্ট বেস ক্যাম্পে রাঙামাটির বীর কুমার তঞ্চঙ্গ্যা ভেদরগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি, বিভিন্ন মণ্ডপ পরিদর্শনে প্রশাসন কিশোরগঞ্জ সদর উপজেলা হিন্দু ছাত্র মহাজোটের ৫১ সদস্যের কমিটি ঘোষণা শত বাধা পেরিয়ে হরিজন পল্লীর কৃষ্ণা রানী এখন সফল উদ্যোক্তা সনাতন ঋষি আশ্রমে JHP প্রবাসী ফোরামের খাদ্যসামগ্রী বিতরণ সর্বপ্রথম মেধস মুনির আশ্রমে হয়েছিল শারদীয় দুর্গাপূজা আলুটিলার সাপমারায় মালবাহী জীপ খাদে, চালক চন্দন দত্তের মৃত্যু চট্টগ্রাম মহানগরে হিন্দু ছাত্র সংহতির নতুন কমিটি

খিচুড়ি কিনতে বেরিয়ে নিখোঁজ স্কুলছাত্র সৌরভ দাস শান, ৪ দিন পর কক্সবাজারে উদ্ধার

  • প্রকাশিত: রবিবার, ১০ মে, ২০২৬
  • ২৩৮ বার পড়া হয়েছে

 

বরিশালে খিচুড়ি কিনতে গিয়ে নিখোঁজ হওয়া সপ্তম শ্রেণির ছাত্র সৌরভ দাস শানকে কক্সবাজার থেকে উদ্ধার করেছে পুলিশ। পরে তাকে বরিশালে এনে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

 

বৃহস্পতিবার (৭ মে) দুপুরে উদ্ধার হওয়া শানকে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ে আনা হয়। এ সময় তার মা ও স্বজনরাও উপস্থিত ছিলেন। সেখানে বিষয়টি নিয়ে ব্রিফ করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (উত্তর) মোহাম্মদ ইমদাদ হুসাইন। সত্য সনাতন টিভি

 

পুলিশ জানায়, গত ২ মে রাত সাড়ে ৯টার দিকে মায়ের মোবাইল নিয়ে বাসা থেকে বের হয় শান। উদ্দেশ্য ছিল খিচুড়ি কেনা। পরে ভাটিখানা মন্দিরের সামনে গিয়ে সে একটি বিকাশের দোকান থেকে ৮ হাজার টাকা উত্তোলন করে। এর কিছুক্ষণ পর থেকেই তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।

 

ঘটনার পরপরই পুলিশ একাধিক দল গঠন করে অনুসন্ধান শুরু করে। টানা অনুসন্ধানের পর ৬ মে কক্সবাজারের ঈদগাঁও থানা এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। এরপর কাউনিয়া থানা পুলিশ তাকে বরিশালে নিয়ে আসে। সত্য সনাতন টিভি

 

জিজ্ঞাসাবাদে শান জানায়, টাকা তোলার পর খিচুড়ি অর্ডার দিয়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করার সময় এক অচেনা ব্যক্তি তার কাছে একটি কাগজ দিয়ে ঠিকানা জানতে চান। এরপর থেকেই তার আর কিছু মনে নেই।

 

শানকে ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেছে পরিবার। তারা পুলিশসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews