1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে শ্রীরাম নবমী উপলক্ষে মহাসমাবেশের প্রস্তুতি। আদমদীঘিতে দোল পূর্ণিমা উপলক্ষে পূজা উদযাপন ফ্রন্টের মতবিনিময়। অভিযোগমুক্ত হয়ে ১৮ মাস পর প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাসের কর্মস্থলে ফেরা। ফরিদপুরের শ্রীধাম শ্রীঅঙ্গনে দোলযাত্রা উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে হাজার ভক্তের আগমন। ভালোবাসার টানে ফেনীতে ফিলিপাইনি তরুণী, সনাতন রীতিতে বিয়ে রাঙ্গুনিয়া থেকে লাঙ্গলবন্দ মহাস্নান: চার রাত তিন দিনের তীর্থযাত্রা ২৫ মার্চ ফরিদপুরে গৌর পূর্ণিমা উৎসব উপলক্ষে ইসকনের তিনদিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান সাতক্ষীরায় আমগাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু। মাগুরায় প্রাতঃভ্রমণে বেরিয়ে হামলার শিকার ব্যবসায়ী। আনোয়ারায় রূপালী ব্যাংকের শাখায় নিরাপত্তাকর্মীর লাশ উদ্ধার।

অভিযোগমুক্ত হয়ে ১৮ মাস পর প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাসের কর্মস্থলে ফেরা।

নিজস্ব প্রতিবেদক : সাগর শীল | অনলাইন সংস্করণ
  • প্রকাশিত: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

দীর্ঘ ১৮ মাস পর নরসিংদীর পলাশ থানা মডেল সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস আবারও তাঁর কর্মস্থলে ফিরেছেন। বৃহস্পতিবার তিনি আনুষ্ঠানিকভাবে বিদ্যালয়ের দায়িত্বভার গ্রহণ করেন।

 

বিদ্যালয় সূত্রে জানা যায়, প্রায় দেড় বছর আগে এক উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে তাঁকে বিদ্যালয় থেকে বের করে দেওয়া হয়। সে সময় তাঁর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তোলা হয়েছিল। পরিস্থিতির চাপে তিনি দায়িত্ব ছাড়তে বাধ্য হন।

 

পরে বিষয়টি তদন্তের জন্য একাধিক তদন্ত কমিটি গঠন করা হয়। দীর্ঘ তদন্ত শেষে কোনো কমিটিই তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা বা প্রমাণ পায়নি। তদন্ত প্রতিবেদনে তাঁকে অভিযোগমুক্ত বলা হয়।

 

এ অবস্থায় বিদ্যালয় কর্তৃপক্ষ তাঁকে স্বপদে বহাল করার সিদ্ধান্ত নেয়। সেই সিদ্ধান্তের ভিত্তিতেই বৃহস্পতিবার তিনি পুনরায় বিদ্যালয়ে যোগ দেন এবং দায়িত্ব বুঝে নেন। সত্য সনাতন টিভি

 

স্থানীয়ভাবে এ ঘটনায় ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই মনে করছেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে একজন শিক্ষকের মর্যাদা পুনরুদ্ধার হওয়া একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। একই সঙ্গে অতীতে নানা অভিযোগ বা চাপের মুখে দায়িত্ব ছাড়তে বাধ্য হওয়া অন্য শিক্ষকদের ক্ষেত্রেও এমন নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন সচেতন মহলের অনেকে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট