1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁর মহাদেবপুরে পুকুর খননে উদ্ধার কষ্টিপাথরের রাধাকৃষ্ণ মূর্তি রাঙ্গুনিয়ায় চৈত্র সংক্রান্তি উপলক্ষে লীলা কীর্তন অনুষ্ঠিত হবিগঞ্জে প্রাচীন কালী মন্দিরে ডাকাতি, আতঙ্কে স্থানীয়রা নববর্ষের দিনে সাভারে কিশোর গ্যাংয়ের তাণ্ডবে বসতবাড়ি ও মন্দির ভাঙচুর সুরলহরি সংগীত একাডেমির উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন অস্তিত্ব সংকটে চৈত্র সংক্রান্তির ঐতিহ্যবাহী নীল নাচ শিব-কালীর ঐশ্বরিক মিলনের বিশ্বাসে রাঙ্গুনিয়ায় ক্ষেত্রপাল পূজা, প্রাণবন্ত মেলা আদমদীঘি উপজেলা প্রশাসনের উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপনে বর্ণাঢ্য আয়োজন। ফরিদপুরে মহাদেব শিবের চালান উপলক্ষে চৌধুরী বাড়ি দুর্গা মন্দিরে হাজারো ভক্তের সমাগম অদ্বৈত-অচ্যুত মিশনের উদ্যোগে ষোড়শ প্রহরব্যাপী মহানামযজ্ঞ সম্পন্ন।

মীরসরাইয়ে গভীর রাতে আগুনে পুড়ে ছাই দুই হিন্দু বসতঘর।

নিজস্ব প্রতিবেদক : কাঞ্চন শর্মা | চট্টগ্রাম প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ১০৮ বার পড়া হয়েছে

চট্টগ্রামের মীরসরাই উপজেলার সদর ইউনিয়নের উত্তর তালবাড়িয়া গ্রামে গভীর রাতে অগ্নিকাণ্ডে দুই হিন্দু পরিবারের দুটি বসতঘর পুড়ে গেছে। গতকাল ভোররাত সাড়ে ৩ ঘটিকার দিকে এ ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, ৯ নম্বর সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের উত্তর তালবাড়িয়া গ্রামের বাসিন্দা অর্জুন কুমার ও উত্তম কুমারের ঘরে হঠাৎ আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন পুরো ঘর গ্রাস করে নেয়। প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে আগুনের তীব্রতায় ঘরের ভেতরে থাকা আসবাবপত্র ও প্রয়োজনীয় সামগ্রী রক্ষা করা সম্ভব হয়নি। সত্য সনাতন টিভি

 

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যরা জানান, আগুন লাগার সময় তারা ঘুমিয়ে ছিলেন। চিৎকার শুনে দ্রুত বাইরে বেরিয়ে আসেন। কিন্তু এর মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। দুই পরিবার এখন গায়ের পোশাক ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই বলে জানিয়েছেন তাঁরা। সত্য সনাতন টিভি

 

আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 

খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য সহায়তার উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন তাঁরা।

 

এ ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দ্রুত পুনর্বাসনের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। সত্য সনাতন টিভি

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট