বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মির্জাপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পাঁচ পরিবারকে পূজা উদযাপন পরিষদের সহায়তা দুর্গাপূজায় ৫ দিনের ছুটিসহ ১১ দফা দাবি, স্বরাষ্ট্র ও ধর্ম মন্ত্রণালয়ে স্মারকলিপি রামুতে শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম আবির্ভাব ও পুনর্মিলনী উৎসব রুদ্রাক্ষ বাবাজির মাতার পরলোকগমন দুর্গাপূজায় থাকছে টানা দুই দিন সরকারি ছুটি ফটিকছড়ির সুন্দরপুরে মগদেশ্বরী মন্দিরে তালা ভেঙে গয়না ও প্রণামী লুট বিশ্বকর্মা পুজো উপলক্ষে কোটালীপাড়ায় ২০০ বছরের ঐতিহ্যের নৌকাবাইচ সিলেট মহানগরে বাংলাদেশ সনাতন পার্টির ২১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা সিলেটে দুর্গামণ্ডপে ঢুকে প্রতিমা ভাঙচুর, যুবক কারাগারে ১১ দিনের ব্যবধানে বাবা-ছেলের মৃত্যু, মৌলভীবাজারে শোকের আবহ

ভোররাতে মাধবপুর গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দিরে অগ্নিসংযোগ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ১৫৭ বার পড়া হয়েছে

 

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় একটি মন্দিরে ভোররাতে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। উপজেলার বহরা ইউনিয়নের রাজাপুর গ্রামে অবস্থিত শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দিরে বুধবার ভোরের দিকে এ ঘটনা ঘটে।

 

স্থানীয়দের ভাষ্য, সকালে কাজে যাওয়ার পথে কয়েকজন শ্রমিক মন্দির প্রাঙ্গণে আগুন জ্বলতে দেখেন। পরে তারা আশপাশের লোকজনকে খবর দিলে এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তবে ততক্ষণে মন্দিরের ভেতরে থাকা বিভিন্ন পূজার সামগ্রী, একটি টিনশেড ঘর এবং পানির ট্যাংকিসহ বেশ কিছু স্থাপনা পুড়ে যায়। সত্য সনাতন টিভি

 

মন্দির কর্তৃপক্ষ জানায়, এ ঘটনায় আনুমানিক ২ থেকে ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

 

মন্দির কমিটির সভাপতি নারায়ণ পদ পাল বলেন, সাম্প্রতিক সময়ে মন্দিরকে কেন্দ্র করে এলাকায় কয়েকটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। তিনি এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে তিনি এ ঘটনার পেছনে কোনো পরিকল্পিত উদ্দেশ্য আছে কি না, তা খতিয়ে দেখার আহ্বান জানান। সত্য সনাতন টিভি

 

স্থানীয় সংখ্যালঘু অধিকার বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক বিশ্বজিৎ পাল সত্য সনাতন টিভিকে বলেন, এলাকাবাসীর মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রয়েছে। তার ধারণা, একটি স্বার্থান্বেষী মহল পরিস্থিতি অস্থির করতে এ ধরনের ঘটনা ঘটিয়ে থাকতে পারে।

 

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews