1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. sourav@gmail.com : সৌরভ কর্মকার : সৌরভ কর্মকার
  3. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
সোমবার, ০১ জুন ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ধর্মান্তরের পর সনাতন ধর্মে প্রত্যাবর্তন, বাগেরহাটে শিক্ষার্থীর শুদ্ধি যজ্ঞ সম্পন্ন তীর্থ ভ্রমণ শেষে পাতালকালী মন্দিরে ৪৫ হাজার টাকা অনুদান দিল কালী-কীর্তন টিম বাংলাদেশ ফটিকছড়িতে ভ্রমণ শেষে ফেরার পথে প্রাণ গেল দুই হিন্দু কিশোরের মৌলভীবাজারে মন্দিরে চুরি, গোপাল বিগ্রহসহ পূজার সামগ্রী উধাও ফরিদপুরে প্রথমবারের মতো “কালী কীর্তন” অনুষ্ঠিত আধ্যাত্মিক চেতনায় উদযাপিত হবে স্বামী রবীশ্বরানন্দ পুরী মহারাজের শুভ আবির্ভাব তিথি বাংলাদেশ হিন্দু মহাজোট সোনাতলা উপজেলার আংশিক কমিটি গঠন; সভাপতি চন্দন, সাধারণ সম্পাদক দয়াল ফরিদপুরে ‘সনাতনী ঐক্য ধারা’র পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত। “সেবাই ধর্ম” এই প্রত্যয়ে নালিতাবাড়ীতে ‘রাম সেবক সংঘ’-এর আত্মপ্রকাশ দক্ষিণ রাউজান কেন্দ্রীয় শ্রীশ্রী মা মগদ্ধেশ্বরী ও গঙ্গা মন্দিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাউফলে শতবর্ষী দক্ষিণেশ্বর কালী মন্দিরে হামলা, কালী প্রতিমা ভাঙচুর।

নিজস্ব প্রতিবেদক : সত্য সনাতন টিভি | অনলাইন সংস্করণ
  • প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ২০০ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফলে শতবর্ষী দক্ষিণেশ্বর কালী মন্দিরে দুর্বৃত্তদের হামলা ও কালীমূর্তি ভাঙচুরের ঘটনা ঘটেছে। গত ২৮ ফেব্রুয়ারি শনিবার রাত সাড়ে ৯ ঘটিকার দিকে উপজেলার সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ভূবন সাহার কাচারি এলাকায় এ ঘটনা ঘটে।

 

মন্দির কর্তৃপক্ষ জানায়, রাতের আঁধারে একদল ব্যক্তি হঠাৎ মন্দির প্রাঙ্গণে ঢুকে ভাঙচুর শুরু করে। এতে একটি কালীমূর্তি ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার সময় মন্দিরে নিয়মিত পূজার আয়োজন ছিল না বলে জানান তারা। সত্য সনাতন টিভি

 

স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, এলাকায় দীর্ঘদিন ধরে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান রয়েছে। তাঁদের দাবি, বহিরাগত দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে এ হামলা চালিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা করেছে।

 

ঘটনার খবর পেয়ে বাউফল থানা-পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছিদ্দিকুর রহমান বলেন, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। একটি কালীমূর্তি ভাঙা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

 

পুলিশ জানায়, ঘটনার তদন্তে সিআইডির বিশেষজ্ঞ দল ঘটনাস্থল পরিদর্শন করবে এবং মন্দির প্রাঙ্গণে ফরেনসিক পরীক্ষা চালানো হবে। সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্তে কাজ চলছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শ অনুযায়ী পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে। সত্য সনাতন টিভি

 

এ ঘটনায় এলাকায় কিছুটা উত্তেজনা সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় প্রশাসন সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট