শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
উখিয়ায় গীতা শিক্ষা নিকেতনের শিক্ষার্থীদের মধ্যে শ্রীমদ্ভগবদ্গীতা বিতরণ গোলপাহাড় মহাশ্মশানের নতুন কমিটিতে নেতৃত্বে আর. কে. দাশ রুপু ও রুবেল দে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সরস্বতী জ্ঞান মন্দিরে পঞ্চঘণ্টা স্থাপন ও উদ্বোধন গোলপাহাড় মন্দির কমিটির সব পদ থেকে আয়ান শর্মার পদত্যাগ হরিজন সম্প্রদায়ের প্রথম নারী গ্র্যাজুয়েট সনু রানী দাস বরিশালে সমকাল কার্যালয়ে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” চিন্ময় কৃষ্ণ দাসকে ব্যঙ্গের অভিযোগে সাংবাদিকের পোস্ট ভাইরাল মাদ্রাসা নিয়ে পোস্ট, তাতে আটক করা হলো স্কুলশিক্ষক নারায়ণ চন্দ্রকে কৌশিকী অমাবস্যার অন্তর্নিহিত শিক্ষা: অশুভের বিরুদ্ধে শুভশক্তির জাগরণ চিন্ময় কৃষ্ণ দাসের মাতৃদেবী সন্ধ্যা রাণী ধরের পরলোকগমন, শেষ দর্শন থেকে বঞ্চিত ছেলে

রাঙ্গুনিয়া থেকে লাঙ্গলবন্দ মহাস্নান: চার রাত তিন দিনের তীর্থযাত্রা ২৫ মার্চ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ১৫৬ বার পড়া হয়েছে

সনাতন ধর্মাবলম্বী তীর্থযাত্রীদের জন্য সুখবর। চৈত্র মাসের পবিত্র শুক্লাঅষ্টমী তিথি উপলক্ষে ৫ম বারের মতো আয়োজন করা হয়েছে মহাতীর্থ লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদে মহাস্নান ও দেশব্যাপী তীর্থ পরিক্রমা। আগামী ২৫ মার্চ ২০২৫, সোমবার থেকে শুরু হবে চার রাত তিন দিনব্যাপী এ তীর্থযাত্রা।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর চৌমুহনী থেকে তীর্থযাত্রীদের নিয়ে যাত্রা শুরু হবে। তীর্থ পরিক্রমার অংশ হিসেবে দেশের বিভিন্ন ঐতিহ্যবাহী মন্দির ও ধর্মীয় স্থানে ভ্রমণের সুযোগ পাবেন অংশগ্রহণকারীরা।

পরিক্রমার দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে নারায়ণগঞ্জের পবিত্র লাঙ্গলবন্দ ব্রহ্মপুত্র নদে মহাস্নান, টাঙ্গাইলের শ্রী শ্রী ছাওয়ালী শ্মশান কালী মন্দির ও শ্রী শ্রী বড়কালী বাড়ি, বগুড়ার সতীপীঠ শ্রী শ্রী মা অপর্না মন্দির, গাইবান্ধার শ্রী রাধাগোবিন্দ ও কালী মন্দির এবং দিনাজপুরের ঐতিহাসিক শ্রী শ্রী কান্তজি মন্দির। এছাড়া ঢাকায় অবস্থিত শ্রী শ্রী প্রভু জগদ্বন্ধু মহাউদ্ধারণ মঠ এবং বগুড়ার ঐতিহ্যবাহী বেহুলা-লক্ষীন্দর বাসরঘর পরিদর্শনের সুযোগ থাকবে তীর্থযাত্রীদের জন্য।

এছাড়াও তীর্থযাত্রীদের জন্য বিশেষ আকর্ষণ হিসেবে রাখা হয়েছে বগুড়ার প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন মহাস্থানগড় এবং দিনাজপুরের জনপ্রিয় বিনোদন কেন্দ্র স্বপ্নপুরী ভ্রমণের আয়োজন।

আয়োজকরা জানান, পুরো যাত্রাপথে তীর্থযাত্রীদের জন্য প্রতিদিন দুই বেলা আহার এবং নাস্তার ব্যবস্থা থাকবে। এ তীর্থযাত্রায় অংশগ্রহণের জন্য প্রণামী নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ২০০ টাকা।

আগ্রহী তীর্থযাত্রীদের দ্রুত অগ্রিম প্রণামী প্রদান করে পছন্দসই আসন নিশ্চিত করার জন্য আহ্বান জানানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করা যাবে শুভজিত সাহা (মানিক) – ০১৮২২৭০৬৮৭৮ এবং নিশান সাহা (নিশু) – ০১৮২৪৭৫৭৫৯৫ নম্বরে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews