বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ইতিহাসের আরেকটি অধ্যায়ের অবসান: নোয়াখালীতে ভেঙে ফেলা হলো ৫০০ বছরের প্রাচীন সমাধি-মঠ ধর্মীয় ভাবগাম্ভীর্যে শরীয়তপুরে শুরু হচ্ছে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব পেকুয়ায় বন্যার্তদের দ্বিতীয় দফায় শুকনো খাবার বিতরণ আগামীকাল রথযাত্রা, ভক্তদের টানে পথে নামেন জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা ফরিদপুরে রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুরে ইসকনের উদ্যোগে ৯ দিনব্যাপী শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা ‌মহোৎসব শুরু ১৬ জুলাই জয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা ক্ষেত্র মন্দির (গ্রুপ)’–এর উদ্যোগে রংপুরের পীরগঞ্জে মহতী শ্রীগীতা দান অনুষ্ঠান টিউশনির বকেয়া টাকা চাইতেই শিক্ষক সিঁথি সীমিতার ওপর নৃশংস হামলা এইচএসসি পরীক্ষা ভালো না হওয়ায় আত্মহত্যা, রাজশাহীতে প্রাণ হারালেন দিশা রানী মহন্ত বয়স্ক ভাতা আনতে গিয়ে প্রবীণের দুই আঙুল বিচ্ছিন্নের অভিযোগ: নরসিংদী পৌরসভায় মানবিকতা নিয়ে প্রশ্ন

বাগেরহাটে প্রাইভেট কার এর ধাক্কায় কলেজছাত্র কৌশিক দেব নাথ নিহত

  • প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ২৮০ বার পড়া হয়েছে

 

বাগেরহাটের ফকিরহাটে প্রাইভেট কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে কৌশিক দেবনাথ (২০) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। সোমবার (২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে বাগেরহাট–রূপসা আন্তঃজেলা মহাসড়কের ফকিরহাট ফায়ার সার্ভিস মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত কৌশিক ফকিরহাট উপজেলার ব্রাহ্মণ রাগদিয়া গ্রামের কৃষ্ণপদ দেবনাথের ছেলে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাগেরহাট দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী কৌশিক গুরুতর আহত হন। দুর্ঘটনার পরপরই প্রাইভেট কারটি ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।

 

খবর পেয়ে ফকিরহাট ইউনিটের ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহত কৌশিককে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সত্য সনাতন টিভি

 

ফকিরহাট ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মো. শাহাজাহান মিয়া জানান, সংবাদ পেয়ে দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠানো হয়। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেওয়া হয়েছিল। সত্য সনাতন টিভি

 

এ বিষয়ে মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান হাওলাদার বলেন, দুর্ঘটনার বিষয়টি জানার পর প্রাইভেট কারটি শনাক্তের চেষ্টা শুরু হয়েছে। গাড়িচালকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

হাইওয়ে পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং পলাতক গাড়িটি শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে। সত্য সনাতন টিভি

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews