রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন ভাবগাম্ভীর্য ও সনাতনী ঐতিহ্যে সুরেশ্বরানন্দ পুরী গুরুমহারাজের ৯৫তম শুভ আবির্ভাব উৎসব উদযাপন সনাতন ধর্ম অবমাননা,বুটেক্সের শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার নিখোঁজের দুই দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসসহ ৪ জন

অগ্নিদুর্ঘটনায় সর্বস্ব হারানো পরিবারের পাশে শ্রী গুরু ব্রজবাসী সংঘ বাংলাদেশ

  • প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদন : সৌরভ সাহা || রাঙ্গুনিয়া প্রতিনিধি 

 

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া দাশ পাড়ার গুরুভ্রাতা অসীম কুমার দাশের পরিবারের ওপর নেমে আসে এক মর্মান্তিক বিপর্যয়। কয়েকদিন আগে আকস্মিক অগ্নিকাণ্ডে তাঁর বসতবাড়ি ও ঘরের প্রায় সমস্ত আসবাবপত্র, বস্ত্র, খাদ্যসামগ্রী এবং প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে ভস্মীভূত হয়ে যায়। মুহূর্তেই নিঃস্ব হয়ে পড়ে পরিবারটি।

 

 

এই দুঃসময়ে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে শ্রী গুরু ব্রজবাসী সংঘ বাংলাদেশ। সংঘগুরু অমিয়তোষ মনি ব্রজবাসী মহারাজের নির্দেশক্রমে সংঘের প্রতিনিধিরা ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়িতে গিয়ে তাদের খোঁজখবর নেন এবং নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী, বস্ত্র ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন।

 

 

সংঘের পক্ষ থেকে জানানো হয়, সনাতন ধর্ম কেবল পূজা-অর্চনার মধ্যেই সীমাবদ্ধ নয়; মানবসেবা ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোও ধর্মীয় কর্তব্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই গুরুভ্রাতা অসীম কুমার দাশের পরিবারের এই দুর্দিনে তাদের পাশে দাঁড়ানোকে সংঘ নিজেদের নৈতিক দায়িত্ব বলে মনে করে।

 

 

এ সময় সংঘের নেতৃবৃন্দ সকল ভক্ত, শুভানুধ্যায়ী ও সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান, যেন তারা সামর্থ্য অনুযায়ী ক্ষতিগ্রস্ত পরিবারটির পুনর্বাসনে এগিয়ে আসেন। তারা আশা প্রকাশ করেন, সবার সম্মিলিত সহযোগিতায় পরিবারটি আবারও নতুনভাবে জীবন শুরু করার শক্তি ও সাহস ফিরে পাবে।

 

 

দুর্যোগের মুহূর্তে শ্রী গুরু ব্রজবাসী সংঘ বাংলাদেশের এই মানবিক উদ্যোগ সনাতন সমাজে প্রশংসিত হয়েছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন স্থানীয় ভক্তবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews