1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁর মহাদেবপুরে পুকুর খননে উদ্ধার কষ্টিপাথরের রাধাকৃষ্ণ মূর্তি রাঙ্গুনিয়ায় চৈত্র সংক্রান্তি উপলক্ষে লীলা কীর্তন অনুষ্ঠিত হবিগঞ্জে প্রাচীন কালী মন্দিরে ডাকাতি, আতঙ্কে স্থানীয়রা নববর্ষের দিনে সাভারে কিশোর গ্যাংয়ের তাণ্ডবে বসতবাড়ি ও মন্দির ভাঙচুর সুরলহরি সংগীত একাডেমির উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন অস্তিত্ব সংকটে চৈত্র সংক্রান্তির ঐতিহ্যবাহী নীল নাচ শিব-কালীর ঐশ্বরিক মিলনের বিশ্বাসে রাঙ্গুনিয়ায় ক্ষেত্রপাল পূজা, প্রাণবন্ত মেলা আদমদীঘি উপজেলা প্রশাসনের উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপনে বর্ণাঢ্য আয়োজন। ফরিদপুরে মহাদেব শিবের চালান উপলক্ষে চৌধুরী বাড়ি দুর্গা মন্দিরে হাজারো ভক্তের সমাগম অদ্বৈত-অচ্যুত মিশনের উদ্যোগে ষোড়শ প্রহরব্যাপী মহানামযজ্ঞ সম্পন্ন।

হবিগঞ্জে কোটি টাকার কষ্টিপাথরের গিরিধারী শিলা চুরি

নিজস্ব প্রতিবেদক : সত্য সনাতন টিভি | অনলাইন সংস্করণ
  • প্রকাশিত: রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ১০৫ বার পড়া হয়েছে

হবিগঞ্জ শহরের পুরান বাজার এলাকায় একটি বাসা থেকে কষ্টিপাথরের গিরিধরী শিলা চুরির ঘটনা ঘটেছে। পরিবারের দাবি, প্রায় ১২০ বছর পুরোনো শিলাটির মূল্য এক কোটি টাকারও বেশি।

 

গত ২৮ ফেব্রুয়ারি শুক্রবার রাতে শিলার মালিকের ভাতিজা বিশ্বজিৎ চৌধুরী হবিগঞ্জ সদর মডেল থানায় লিখিত অভিযোগ দেন।

 

অভিযোগ ও পারিবারিক সূত্রে জানা যায়, পুরান বাজার এলাকায় সাবেক সিভিল সার্জন সুচিন্ত চৌধুরীর বাসার দ্বিতীয় তলায় পূজার স্থানে শিলাটি রাখা ছিল। সুচিন্ত চৌধুরী ঢাকায় থাকায় বাসার তত্ত্বাবধানে ছিলেন তাঁর ভাতিজা বিশ্বজিৎ। গত বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে তিনি দ্বিতীয় তলায় গিয়ে দেখেন, ঘরের মালামাল এলোমেলো অবস্থায় রয়েছে এবং পূজার স্থানে রাখা কষ্টিপাথরের গিরিধারী শিলাটি নেই। সত্য সনাতন টিভি

 

বিশ্বজিৎ চৌধুরী বলেন, ‘আমি দ্বিতীয় তলায় উঠে ঘরের জিনিসপত্র ছড়িয়ে–ছিটিয়ে থাকতে দেখি। পূজার জায়গায় রাখা গিরিধরী শিলাটি খুঁজে পাইনি। বাইরে লোকজন ডাকতে বের হলে একজনকে বাসার পেছন দিক দিয়ে দৌড়ে পালিয়ে যেতে দেখি।’

 

পরিবারের দাবি, প্রায় ৪৫০ গ্রাম ওজনের শিলাটি শ্রীকৃষ্ণের রূপে পূজিত হতো। প্রত্নতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে এর মূল্য প্রায় ১ কোটি ২৫ লাখ টাকা হতে পারে বলেও জানান বিশ্বজিৎ। সত্য সনাতন টিভি

 

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিভিন্ন দিক বিবেচনায় নিয়ে তদন্ত চলছে। শিলাটি উদ্ধারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে। সত্য সনাতন টিভি

 

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট