1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. sourav@gmail.com : সৌরভ কর্মকার : সৌরভ কর্মকার
  3. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশের পরাজয় বেঙ্গালুরুতে ৫ বছরের শিশুকে হত্যার অভিযোগ, মা ও প্রেমিকের বিরুদ্ধে মামলা ইউরোপের মাটিতে ইতিহাস গড়ল বাংলাদেশ বোয়ালখালীতে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান দিবসে অষ্টপ্রহর মহোৎসব বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮ বসতঘর ভস্মীভূত ফরিদপুর পৌর মহাশ্মশান কমিটি গঠন নিয়ে প্রতিবাদ ও পুনর্গঠনের দাবি। সৎসঙ্গ বাংলাদেশ মহেশখালী উপজেলা শাখার নবগঠিত কার্যকরী কমিটির আত্মপ্রকাশ বগুড়ায় হিন্দু ছাত্র মহাজোটের ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন বরগুনায় মা-দুই কন্যার মৃত্যু: রহস্য উদ্ঘাটনের দাবিতে মানববন্ধন গাইবান্ধায় বজ্রপাতে মা–ছেলের মর্মান্তিক মৃত্যু

ভালোবাসার টানে ফেনীতে ফিলিপাইনি তরুণী, সনাতন রীতিতে বিয়ে

নিজস্ব প্রতিবেদক : সত্য সনাতন টিভি | অনলাইন সংস্করণ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

ভালোবাসার টানে সুদূর ফিলিপাইন থেকে বাংলাদেশে এসে প্রেমিককে বিয়ে করেছেন এক তরুণী। গত ০৪ মার্চ ২০২৬ ইংরেজি বুধবার রাতে ফেনী শহরের কালী মন্দিরে সনাতন ধর্মের রীতি অনুযায়ী তাদের বিয়ে সম্পন্ন হয়।

 

নববধূর নাম জেনি (৩২)। তিনি ফিলিপাইনের নাগরিক। তার স্বামী সুজন পাল (৩৪) নোয়াখালীর কবিরহাট উপজেলার দরাপনগর গ্রামের বাসিন্দা। তিনি হিরলাল পালের ছেলে।

 

পারিবারিক সূত্রে জানা গেছে, কাজের সূত্রে কয়েক বছর আগে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে ছিলেন সুজন পাল। সেখানে ২০১৮ সালে জেনির সঙ্গে তার পরিচয় হয়। পরিচয় থেকে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে, পরে তা প্রেমের সম্পর্কে রূপ নেয়। দীর্ঘদিনের সম্পর্কের পর তারা বিয়ের সিদ্ধান্ত নেন।

 

সেই সিদ্ধান্ত অনুযায়ী সম্প্রতি বাংলাদেশে আসেন জেনি। বুধবার রাতে ফেনী শহরের কালী মন্দিরে সনাতন ধর্মীয় রীতি অনুসারে সাত পাকে বাঁধা পড়েন তারা। সত্য সনাতন টিভি

 

বিয়ের পর নিজের অনুভূতির কথা জানিয়ে জেনি বলেন, দীর্ঘদিনের সম্পর্কের পর তিনি বিয়ের জন্য বাংলাদেশে এসেছেন। এখানে এসে তার ভালো লেগেছে। দেশের মানুষ ও পরিবেশ তাকে আনন্দ দিয়েছে বলেও জানান তিনি। সত্য সনাতন টিভি

 

সুজন পাল বলেন, প্রায় আট বছরের সম্পর্কের পূর্ণতা পেয়েছে তাদের বিয়ের মাধ্যমে। তিনি খুবই আনন্দিত। তারা সব সময় একসঙ্গে থাকার স্বপ্ন দেখেছেন এবং সবার কাছে আশীর্বাদ কামনা করেছেন। সত্য সনাতন টিভি

 

ফেনী কালী মন্দিরের পুরোহিত শ্রী নীমাই চন্দ্র চক্রবর্তী সত্য সনাতন টিভিকে বলেন, দুজন একে অপরকে ভালোবেসে বিয়ের জন্য বাংলাদেশে এসেছেন। হিন্দু ধর্মের রীতি মেনে তাদের বিবাহ সম্পন্ন হয়েছে। এ সময় সুজনের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। নবদম্পতির জন্য তিনি শুভকামনা জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট