রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
গীতাধ্বনি’র পাঞ্চজন্য ব্যাচ উদ্বোধন ও বৃক্ষের চারা বিতরণ গীতা প্রচার সংস্থা (GPS)-এর উদ্যোগে চট্টগ্রামে বার্ষিক গীতা পরীক্ষা, ৫ গীতা শিক্ষা নিকেতনের ১৫০-এর বেশি শিক্ষার্থী অংশ নিলেন আগামীকাল মন্দিরে বসছে গীতাপাঠক মিশন দত্তের বিয়ের আসর বাংলাদেশ থেকে আসা সংখ্যালঘুরা ‘অনুপ্রবেশকারী নন, শরণার্থী’—শুভেন্দু নোয়াখালীতে জমিদারহাট বিদ্যাপীঠের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আইসিএম-২০২৬ ট্রাভেল সাপোর্ট অ্যাওয়ার্ড পেলেন ববি শিক্ষক ড. হেনা রানী ভোলা জেলা শাখায় বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র সংহতি’র ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন আনোয়ারা টানেল মোডে দুর্ঘটনা,মারা গেছেন ২ হিন্দু নারী সহ গর্ভের সন্তান দাউদকান্দিতে হিন্দু পরিবারের চলাচলের পথ খুলে দিলেন আসিফ কবির রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের পাশে বাগীশিক, দেওয়া হলো ঢেউটিন

বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন হিন্দু ছাত্র মহাজোটের নেত্রী প্রান্তি রায় কৃষ্ণা।

  • প্রকাশিত: বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ১৬১ বার পড়া হয়েছে

“জাত-পাত দূর করো, হিন্দু হলেই বিয়ে করো”এই স্লোগানকে বাস্তবে রূপ দিতে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোটের নেত্রী প্রান্তি রায় কৃষ্ণা। জাতিভেদ ভুলে সনাতনী ঐক্যের বার্তা নিয়ে শরীয়তপুরের ডামুড্যা উপজেলার নিবাসী শান্ত ঘোষের সঙ্গে শুভ বিবাহবন্ধনে আবদ্ধ হলেন তিনি। সত্য সনাতন টিভি

গত ২৩ জানুয়ারি শুক্রবার সামাজিক ও ধর্মীয় রীতি অনুসরণ করে এই শুভপরিণয় সম্পন্ন হয়। এ বিবাহকে ঘিরে সনাতনী সমাজে ইতিবাচক আলোচনা ও প্রশংসা লক্ষ্য করা গেছে।

বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোট মাদারীপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক প্রান্তি রায় কৃষ্ণা একজন হিন্দুত্ববাদী নারী হিসেবে জাতিভেদ ভুলে একজন সনাতনী পুরুষের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে উদাহরণ সৃষ্টি করেছেন। তাঁর এই পদক্ষেপ সমাজে বিদ্যমান জাতিভেদ প্রথা দূরীকরণ এবং ধর্মান্তর রোধে সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সুধীজনরা।

নবদম্পতির পরিচয় অনুযায়ী বর শ্রী শান্ত ঘোষ, পিতা শ্রী সুনীল ঘোষ। তিনি শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার বাসিন্দা। কনে শ্রীমতি প্রান্তি রায় কৃষ্ণা, পিতা শ্রী অশোক রায়। তিনি মাদারীপুর সদর উপজেলার বাসিন্দা।

এ শুভপরিণয় উপলক্ষে বিভিন্ন সামাজিক ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ নবদম্পতিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তাঁরা আশা প্রকাশ করেন, এই বিবাহ সনাতনী সমাজে জাতিভেদহীন ঐক্য গড়ে তুলতে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews