1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. sourav@gmail.com : সৌরভ কর্মকার : সৌরভ কর্মকার
  3. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
উত্তর বাঁশবাড়ীয়ায় শ্রীমৎ স্বামী জ্যেতিশ্বরানন্দ গিরি মহারাজের স্মরণে ধর্মীয় আলোচনা ও গীতা পাঠ অনুষ্ঠিত পাথরঘাটার জেলে পল্লীতে শিশুদের হাতে গীতা ও মহানাম জপমালা বিতরণ পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী শপথ অনুষ্ঠানে বঙ্গবাসীর কাছে পঞ্চাঙ্গ প্রণাম নরেন্দ্র মোদীর আজ রাতে চট্টগ্রামে মঞ্চ মাতাবে ৯টি সনাতনী ব্যান্ড দল চিন্ময় কৃষ্ণ দাসের জামিন প্রশ্নে হাইকোর্টের রায় রবিবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী দুপচাঁচিয়া খানপুরে সনাতন ধর্মাবলম্বীদের উৎসবে এমপি মহিত তালুকদারের সম্প্রীতির বার্তা। আনোয়ারায় অসহায় পরিবারের সহায়তায় এগিয়ে এলো সনাতনী অধিকার আন্দোলন। দায়িত্ব গ্রহণের পর সুবর্ণা ঠাকুরকে মতুয়া মিশনের শুভেচ্ছা দিঘীনালায় গীতা শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

সরস্বতী পূজার দিনে ব্যাংকার্স সিলেকশন কমিটি নিয়োগ পরীক্ষা পেছানোর দাবি জানিয়ে স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক : সবুজ দত্ত | ঢাকা প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ৯৩ বার পড়া হয়েছে

 

আগামী ২৩ জানুয়ারি শ্রী শ্রী সরস্বতী পূজার দিনে ব্যাংকার্স সিলেকশন কমিটি ও দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেডের বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানানো হয়েছে।

 

এ বিষয়ে ১৮ জানুয়ারি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে একটি লিখিত আবেদন জমা দিয়েছেন সনাতন ধর্মাবলম্বী চাকরি প্রত্যাশী ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ হল সংসদ এর সাধারণ সম্পাদক, সুদীপ্ত প্রামাণিক। আবেদনটি বাংলাদেশ ব্যাংকের হেড অফিসের কারেন্সি ও পলিসি ডিপার্টমেন্টে গ্রহণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। সত্য সনাতন টিভি

 

আবেদনে বলা হয়, শ্রী সরস্বতী পূজা সনাতন ধর্মাবলম্বীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান। এই দিনে শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা পূজা, অর্চনা ও ধর্মীয় আনুষ্ঠানিকতায় অংশগ্রহণ করে থাকেন। একই দিনে নিয়োগ পরীক্ষা আয়োজন করা হলে ধর্মীয় অধিকার পালনে বাধা সৃষ্টি হয় এবং এতে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা চরম সংকটে পড়েন।

 

আবেদনকারীরা আরও উল্লেখ করেন, বাংলাদেশ একটি বহুধর্মীয় ও সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সংবিধান অনুযায়ী প্রত্যেক নাগরিকের ধর্ম পালনের স্বাধীনতা রয়েছে। সে কারণে গুরুত্বপূর্ণ ধর্মীয় দিবসে জাতীয় পর্যায়ের নিয়োগ পরীক্ষার সময়সূচি নির্ধারণ সংবিধান ও সাম্প্রদায়িক সহাবস্থানের চেতনার পরিপন্থী। সত্য সনাতন টিভি

 

তাঁরা দাবি করেন, পরীক্ষার তারিখ পরিবর্তন করে সুবিধাজনক অন্য কোনো দিনে নির্ধারণ করা হলে একদিকে ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান জানানো হবে, অন্যদিকে সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত হবে।

 

এ বিষয়ে আবেদনকারীদের পক্ষ থেকে দ্রুত আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানানো হয়েছে। তবে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট