বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
চতুর্থ শ্রেণির কর্মচারী হিমাংশু দত্তের ২৬ বছরের কর্মজীবনের অবসান, ব্যতিক্রমী আয়োজনে বিদায় উখিয়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে সর্বজনীন শ্রী শ্রী গণেশ পূজা সম্পন্ন একটি মাছের জন্য ভিক্ষা চেয়েছিলেন সুশীলা রানী, শেষ পর্যন্ত পেলেন মানুষের ভালোবাসা রাস্তা দখল করে ঘর নির্মাণের অভিযোগ, প্রতিকার চেয়ে থানায় আশু নাথ চিন্ময় কৃষ্ণ দাসের ছবি শেয়ার করে ওমর সানির আবেগঘন বার্তা চট্টগ্রামবাসীর উদ্দেশ্যে দীপক কুমার পালিতের আবেগঘন বার্তা দুর্গাপূজায় শান্তি-সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধ রাউজান নরসিংদীতে মণি চক্রবর্তী হত্যা নয় মাস পর প্রধান আসামিসহ আটক ২ ভক্তি ভরে বাড়িতে গণেশপূজা করলেন লিটন দাস দুমকিতে মন্দিরের ১৫০ বছরের পুরোনো পিতলের গোবিন্দ প্রতিমা উদ্ধার

সরস্বতী পূজার দিনে ৮ ব্যাংকের নিয়োগ পরীক্ষা, ক্ষোভে সনাতন ধর্মাবলম্বীরা।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ১৭৫ বার পড়া হয়েছে

 

আসছে ২৩ জানুয়ারি ২০২৬ ইংরেজি শুক্রবার সরস্বতী পূজার দিনে রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি আটটি ব্যাংকের নিয়োগ পরীক্ষা আয়োজনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। তাদের অভিযোগ, গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসবের দিনে পরীক্ষা নির্ধারণ করা ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার শামিল।

 

বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তি অনুযায়ী, ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত আটটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ‘অফিসার (জেনারেল)’ পদে নিয়োগের জন্য প্রাথমিক (এমসিকিউ) পরীক্ষা আগামী সরস্বতী পূজার দিন অনুষ্ঠিত হবে। পরীক্ষাটি ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে নেওয়া হবে।

 

সনাতন সম্প্রদায়ের নেতারা জানান, সরস্বতী পূজা শিক্ষার্থীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এদিন শিক্ষার্থী ও অভিভাবকেরা পূজা, অঞ্জলি ও ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নেন। এমন দিনে চাকরির পরীক্ষা আয়োজন করায় অনেক পরীক্ষার্থী মানসিক চাপে পড়বেন এবং ধর্মীয় কর্তব্য পালনে বাধাগ্রস্ত হবেন। সত্য সনাতন টিভি

 

নাম প্রকাশে অনিচ্ছুক একজন চাকরিপ্রার্থী বলেন, “আমরা দীর্ঘদিন ধরে এই পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি। আবার সরস্বতী পূজাও আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরীক্ষার তারিখ পরিবর্তন না হলে আমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় ত্যাগ করতে হবে।”

 

এ বিষয়ে সনাতন সংগঠনগুলোর পক্ষ থেকে পরীক্ষার তারিখ পরিবর্তনের দাবি জানানো হয়েছে। তারা বলছেন, ধর্মীয় সম্প্রীতি ও সকল সম্প্রদায়ের অনুভূতির প্রতি সম্মান জানিয়ে কর্তৃপক্ষের উচিত বিকল্প তারিখ নির্ধারণ করা। সত্য সনাতন টিভি

 

তবে এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews