মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
৪০ কেজি ওজনের ত্রিশূলসহ যুবক গ্রেপ্তার রংপুরে একই পরিবারের চারজন হত্যাসহ সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রংপুরের হত্যাকাণ্ডকে রহস্যজনক দাবি করে বিচার বিভাগীয় তদন্ত ও দোষীদের শাস্তির দাবি ঐক্য পরিষদের পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন

অনুষ্ঠিত হতে যাচ্ছে শ্রীশ্রী পাতালকালী মন্দিরে দুই দিনব্যাপী মহতি ধর্মসভা ও চণ্ডীপাঠ।

  • প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ১৪৭ বার পড়া হয়েছে

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুরে অবস্থিত শ্রীশ্রী পাতালকালী মন্দির প্রাঙ্গণে আগামী ২ ও ৩ মার্চ দুই দিনব্যাপী মহতি ধর্মসভা, ভক্তিমূলক সংগীতানুষ্ঠান ও মহানাম চণ্ডীপাঠ অনুষ্ঠিত হবে। মন্দির পরিচালনা পরিষদের উদ্যোগে আয়োজিত এ বার্ষিক অনুষ্ঠানে দেশ-বিদেশের ভক্তদের অংশগ্রহণের প্রত্যাশা করা হচ্ছে। সত্য সনাতন টিভি

 

আয়োজক সূত্রে জানা যায়, আসছে ২ মার্চ সোমবার দুপুর ১২টায় নিয়মিত পূজার মাধ্যমে কর্মসূচি শুরু হবে। সন্ধ্যা ৭টায় মহতি ধর্মসভা ও সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে রাষ্ট্রীয় ও ধর্মতত্ত্ববিদ ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। সংগীতানুষ্ঠানে কবিয়াল রাহুল সরকার (রাজস্থান, চট্টগ্রাম), কবিয়াল মিঠু সরকার (সাতকানিয়া, চট্টগ্রাম) ও কবিয়াল মাধবী চক্রবর্তী (কক্সবাজার) ভক্তিমূলক পরিবেশনা করবেন। রাত ১০টায় থাকবে অন্নপ্রসাদ বিতরণ।

 

৩ মার্চ মঙ্গলবার ভোরে প্রভাতী কীর্তনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হবে। সকাল ৭টায় মন্দির ও জাতীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল ৮টায় মহানাম চণ্ডীপাঠ শুরু হয়ে দুপুর দেড়টায় মহাপ্রসাদ বিতরণ করা হবে। বিকেল ৪টায় মহানাম চণ্ডীপাঠের শুভ সমাপ্তি ঘোষণা করা হবে।

 

মন্দির পরিচালনা পরিষদের সভাপতি ডা. শ্রী লিটন চক্রবর্তী ও সাধারণ সম্পাদক শ্রী শিমুল কুমার নাথ এক বিবৃতিতে জানান, বিশ্বশান্তি ও মঙ্গলকামনায় এ আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান সফল করতে ভক্তবৃন্দ ও শুভানুধ্যায়ীদের সার্বিক সহযোগিতা কামনা করেছেন তাঁরা। সত্য সনাতন টিভি

 

মন্দিরটি ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার জঙ্গল শোভানদণ্ডী এলাকায় অবস্থিত। আয়োজকেরা জানান, সীতাকুণ্ডের চন্দ্রনাথ মন্দিরের উত্তর-পূর্ব দিক থেকে এবং ভূজপুরের চৌরাহাট বাজার এলাকা থেকেও মন্দিরে যাতায়াতের সুযোগ রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews