মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
৪০ কেজি ওজনের ত্রিশূলসহ যুবক গ্রেপ্তার রংপুরে একই পরিবারের চারজন হত্যাসহ সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রংপুরের হত্যাকাণ্ডকে রহস্যজনক দাবি করে বিচার বিভাগীয় তদন্ত ও দোষীদের শাস্তির দাবি ঐক্য পরিষদের পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন

ফরিদপুরে গৌর পূর্ণিমা উৎসব উপলক্ষে ইসকনের তিনদিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ১৩৭ বার পড়া হয়েছে

গৌর পূর্ণিমা উৎসব উদযাপন উপলক্ষে ফরিদপুরে আন্তর্জাতিক হকৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) তিনদিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান করেছে। গত সোমবার প্রথম দিনে হরিনাম সংকীর্তন, সন্ধ্যা আরতি এবং রাতে অধিবাস কীর্তন অনুষ্ঠিত হয়।

 

মঙ্গলবার দ্বিতীয় দিনে অনুষ্ঠিত কর্মসূচিতে ছিল নির্জলা উপবাস, মঙ্গল আরতি, দর্শন আরতি ও গুরু পূজা, শ্রীচৈতন্য মহাপ্রভুর মৃত্যু পাঠ, হরিনাম সংকীর্তন, গৌরকথামৃত পাঠ, মহাভিষেক, সন্ধ্যায় গৌড় আরতি এবং অনুকল্প প্রসাদ বিতরণ। এছাড়াও রাতে মহা হরি সংকীর্তন এবং ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানটিতে বহু ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন।

 

সংগঠন সূত্রে জানা যায়, আগামী বুধবার উৎসবের শেষ দিনে অনুষ্ঠিত হবে মঙ্গল আরতি, দর্শন আরতি ও গুরু পূজা, শ্রীচৈতন্য চরিতামৃত পাঠ, ভোগ আরতি, গৌরকথামৃত পাঠ, মহাপ্রসাদ বিতরণ এবং রাতে মহা হরিনাম সংকীর্তন। ভক্ত ও ধর্মপ্রাণ মানুষ মন্দির প্রাঙ্গণে উপস্থিত থেকে উৎসব উদযাপনে অংশগ্রহণ করবেন।

 

এই সময় অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফরিদপুর ৩ (সদর) আসনের নব-নির্বাচিত সংসদসদস্য চৌধুরী নায়াব ইউসুফ এ সময় তিনি আগতো সকল সনাতনী ভক্তদের সথে কুশল বিনিময় করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews