রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
রংপুরে একই পরিবারের চারজন হত্যাসহ সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রংপুরের হত্যাকাণ্ডকে রহস্যজনক দাবি করে বিচার বিভাগীয় তদন্ত ও দোষীদের শাস্তির দাবি ঐক্য পরিষদের পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন ভাবগাম্ভীর্য ও সনাতনী ঐতিহ্যে সুরেশ্বরানন্দ পুরী গুরুমহারাজের ৯৫তম শুভ আবির্ভাব উৎসব উদযাপন

মধ্যযুগীয় কায়দায় কর্মচারী নারায়ণ হালদারকে নির্যাতন, মালিক শেখর বসু গ্রেফতার। 

  • প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ৩৩৩ বার পড়া হয়েছে

বরিশালের আগৈলঝাড়ায় এক কর্মচারীকে নির্মমভাবে নির্যাতনের অভিযোগে ঘের মালিক শেখর বসুকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে তাকে আটক করা হয়। পরে রবিবার বরিশাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

মামলার বাদী কর্মচারী নারায়ণ হালদার জানান, কিছুদিন আগে মাদক সংশ্লিষ্ট অভিযোগে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) শেখর বসুকে গ্রেফতার করে। জেল থেকে মুক্তি পাওয়ার পর শেখর বসু তাকে সন্দেহ করেন। অভিযোগ রয়েছে, এরপর তাকে ঘেরপাড়ের একটি ঘরে আটকে রেখে রশি দিয়ে বেঁধে মারধর করা হয় এবং মাথার চুল কেটে দেওয়া হয়। সত্য সনাতন টিভি

 

নারায়ণ হালদার আরও বলেন, অসুস্থ অবস্থায় পানি চাইলে তার সঙ্গে অমানবিক আচরণ করা হয়। পরে শেখর বসু তার মায়ের কথায় তাকে ছেড়ে দেন। এ সময় তার মোবাইল ফোন, টাকা ও টর্চলাইট রেখে দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।

 

শেখর বসু উপজেলার বাকাল ইউনিয়নের মৃত নরেন বসুর ছেলে। গুরুতর আহত নারায়ণ হালদার বর্তমানে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। সত্য সনাতন টিভি

 

এ ঘটনায় বাদী হয়ে আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করা হয়েছে। আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) সুশংকর মল্লিক জানান, নির্যাতনের অভিযোগে মামলা হওয়ার পর অভিযান চালিয়ে শেখর বসুকে গ্রেফতার করা হয়। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews