বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
ইতিহাসের আরেকটি অধ্যায়ের অবসান: নোয়াখালীতে ভেঙে ফেলা হলো ৫০০ বছরের প্রাচীন সমাধি-মঠ ধর্মীয় ভাবগাম্ভীর্যে শরীয়তপুরে শুরু হচ্ছে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব পেকুয়ায় বন্যার্তদের দ্বিতীয় দফায় শুকনো খাবার বিতরণ আগামীকাল রথযাত্রা, ভক্তদের টানে পথে নামেন জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা ফরিদপুরে রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুরে ইসকনের উদ্যোগে ৯ দিনব্যাপী শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা ‌মহোৎসব শুরু ১৬ জুলাই জয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা ক্ষেত্র মন্দির (গ্রুপ)’–এর উদ্যোগে রংপুরের পীরগঞ্জে মহতী শ্রীগীতা দান অনুষ্ঠান টিউশনির বকেয়া টাকা চাইতেই শিক্ষক সিঁথি সীমিতার ওপর নৃশংস হামলা এইচএসসি পরীক্ষা ভালো না হওয়ায় আত্মহত্যা, রাজশাহীতে প্রাণ হারালেন দিশা রানী মহন্ত বয়স্ক ভাতা আনতে গিয়ে প্রবীণের দুই আঙুল বিচ্ছিন্নের অভিযোগ: নরসিংদী পৌরসভায় মানবিকতা নিয়ে প্রশ্ন

চন্দনাইশে গরু চুরি করতে এসে গুলি করে হত্যা,প্রধান আসামি নাছির গ্রেপ্তার।

  • প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ২৭২ বার পড়া হয়েছে

চট্টগ্রামের চন্দনাইশে গরু চুরির ঘটনায় গুলিতে এক গৃহকর্তা নিহত হওয়ার মামলায় কক্সবাজার থেকে একজনকে আটক করেছে পুলিশ।

 

শনিবার কক্সবাজারের চকরিয়া উপজেলার কদ্দাছড়া এলাকা থেকে মো. নাছির (৪৫) নামে ওই ব্যক্তিকে আটক করা হয়।

 

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস খান জানান, নাছিরের বিরুদ্ধে অতীতে বিভিন্ন এলাকায় গরু লুট ও লুটের গরু কেনাবেচার অভিযোগ রয়েছে। চন্দনাইশের হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততা আছে কি না এবং সংশ্লিষ্টদের সঙ্গে তার কোনো যোগসূত্র রয়েছে কি না, তা জানতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। সত্য সনাতন টিভি

 

পুলিশ সূত্রে জানা যায়, নাছির এলাকায় ‘ডাকাত নাছির’ নামে পরিচিত। তিনি পুলিশের তালিকাভুক্ত চকরিয়া এলাকার নবী হোসেন ওরফে নইব্যা ডাকাতের ফুফাত ভাই এবং তার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। নাছিরের মালিকানায় কয়েকটি গরুর খামার রয়েছে। অভিযোগ আছে, বিভিন্ন সময় চুরি ও লুট হওয়া গরু কিনে সেখানে লালন-পালন করতেন তিনি। সত্য সনাতন টিভি

 

গত বৃহস্পতিবার ভোরে চন্দনাইশ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বদুর পাড়ায় এ ঘটনা ঘটে। ভোরের দিকে একটি হাইয়েস মাইক্রোবাস নিয়ে একদল ব্যক্তি চন্দন দে (৭০)-এর বাড়িতে ঢোকে। গোয়ালঘর থেকে দুটি গরুর একটি গাড়িতে তোলার পর গরুর ডাকাডাকিতে ঘর থেকে বের হন চন্দন দে।

 

এ সময় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সত্য সনাতন টিভি

 

পুলিশ জানায়, চোরেরা দুটি গরু নেওয়ার চেষ্টা করলেও ধরা পড়ে যাওয়ার আশঙ্কায় একটি বড় গরু ফেলে রেখে ছোটটি নিয়ে যায়। পাশের আরেকটি ঘর থেকেও দুটি গরু নিয়ে যায় তারা।

 

ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews