1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
অভিযানে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে এএসআই রুপম দে’র মৃত্যু ৫৩১ বছরের ঐতিহ্যে মুখর শেখরনগর, ইছামতীর তীরে কালীপূজায় ভক্তসমাগম মঠবাড়িয়ায় স্কুলছাত্রী বৃন্তিকা প্রমী’র ঝুলন্ত মরদেহ উদ্ধার, কারণ অজানা ফটিকছড়িতে দগ্ধ সীমা দাসের পাশে মানবিক সহায়তা, আবারও অর্থ পৌঁছে দিলেন অন্তর রায়। বিএনপির সংরক্ষিত নারী আসনে আলোচনায় অপর্ণা রায় দাস। শ্রীমঙ্গলে শ্রীরাম নবমী উদযাপন, পুষ্পাঞ্জলি ও সাংস্কৃতিক আয়োজনে মুখরিত হবে দিন। দক্ষিণ কাট্টলীতে ৯৪ বছরের ঐতিহ্যে শুরু হচ্ছে বাসন্তী পূজা মাস্টারদা সূর্য সেনের জন্মবার্ষিকী আজ: স্বাধীনতার অগ্নিযুগের এক অমর নায়কের স্মরণে জাতি। রামনবমী উপলক্ষে গোঁসাইপাড়ায় তিন দিনব্যাপী ধর্মীয় আয়োজন। ত্রিপুরা পরিবারের আচার-সংস্কৃতিতে প্রত্যাবর্তন, রথিচন্দ্র কারবারি পাড়ায় মন্দির স্থাপন।

সংখ্যালঘুদের ওপর নির্যাতনের প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন এর ডাক।

নিজস্ব প্রতিবেদক : ঢাকা প্রতিনিধি | ঢাকা প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে

বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর চলমান নির্যাতন, সহিংসতা ও বৈষম্যের প্রতিবাদে মানববন্ধন এর ঘোষণা দেওয়া হয়েছে। ‘ধর্ম রক্ষতি রক্ষিত ধর্মকে রক্ষা কর, ধর্ম তোমাকে রক্ষা করবে’ এই মূল প্রতিপাদ্যকে সামনে রেখে কর্মসূচির আয়োজন করেছে গ্লোবাল বাঙালি হিন্দু প্ল্যাটফর্ম, বাংলাদেশ।

আয়োজক সূত্রে জানা যায় দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের ওপর ধারাবাহিকভাবে হত্যা, খুন, ধর্ষণ, জমি ও মন্দির দখল, বাড়িঘরে অগ্নিসংযোগ, চাঁদাবাজি, চাকরি থেকে বহিষ্কার, বিনা অপরাধে আটক ব্যক্তিদের মুক্তি না দেওয়া এবং সাম্প্রদায়িক উসকানির মাধ্যমে লাঞ্ছনা ও সহিংসতা বন্ধ না হওয়ায় গভীর উদ্বেগ ও ক্ষোভ থেকে এই কর্মসূচি পালন করা হবে। সত্য সনাতন টিভি

ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আগামী ২১ জানুয়ারি ২০২৬ ইংরেজি বুধবার বিকাল ০৩ ঘটিকায় রাজধানীর জাতীয় প্রেসক্লাব, ঢাকা প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হবে।

আয়োজকেরা জানান, এই কর্মসূচির মাধ্যমে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করা, সকল প্রকার সাম্প্রদায়িক সহিংসতা বন্ধ করা, দোষীদের দ্রুত বিচারের আওতায় আনা এবং রাষ্ট্রীয়ভাবে সংখ্যালঘু অধিকার রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানানো হবে। সত্য সনাতন টিভি

মানববন্ধনে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও মানবাধিকার সংগঠনের প্রতিনিধি, সুধীজন এবং ভুক্তভোগী পরিবারের সদস্যদের উপস্থিত থাকার কথা রয়েছে। আয়োজকেরা সকল সচেতন নাগরিককে কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট