বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ইতিহাসের আরেকটি অধ্যায়ের অবসান: নোয়াখালীতে ভেঙে ফেলা হলো ৫০০ বছরের প্রাচীন সমাধি-মঠ ধর্মীয় ভাবগাম্ভীর্যে শরীয়তপুরে শুরু হচ্ছে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব পেকুয়ায় বন্যার্তদের দ্বিতীয় দফায় শুকনো খাবার বিতরণ আগামীকাল রথযাত্রা, ভক্তদের টানে পথে নামেন জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা ফরিদপুরে রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুরে ইসকনের উদ্যোগে ৯ দিনব্যাপী শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা ‌মহোৎসব শুরু ১৬ জুলাই জয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা ক্ষেত্র মন্দির (গ্রুপ)’–এর উদ্যোগে রংপুরের পীরগঞ্জে মহতী শ্রীগীতা দান অনুষ্ঠান টিউশনির বকেয়া টাকা চাইতেই শিক্ষক সিঁথি সীমিতার ওপর নৃশংস হামলা এইচএসসি পরীক্ষা ভালো না হওয়ায় আত্মহত্যা, রাজশাহীতে প্রাণ হারালেন দিশা রানী মহন্ত বয়স্ক ভাতা আনতে গিয়ে প্রবীণের দুই আঙুল বিচ্ছিন্নের অভিযোগ: নরসিংদী পৌরসভায় মানবিকতা নিয়ে প্রশ্ন

গাইবান্ধায় শ্মশানের জমি নিয়ে উত্তেজনা, হামলার প্রতিবাদে মানববন্ধন

  • প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ১১৮ বার পড়া হয়েছে

 

গাইবান্ধা শহরের পৌর মহাশ্মশানের জমি দখলের চেষ্টার অভিযোগ এবং শ্মশান কমিটির সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। শনিবার দুপুরে জেলা শহরের ডিবি রোডে আসাদুজ্জামান মার্কেটের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধনের আয়োজন করে পৌর মহাশ্মশান কমিটি। এতে সনাতন ধর্মাবলম্বীসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্য, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

 

মানববন্ধনে বক্তব্য দেন মিহির ঘোষ, গোলাম রব্বানী মুসা, জাভেদ হোসেন, বিমল চন্দ্র দাস ও চঞ্চল সাহা। বক্তারা অভিযোগ করেন, পৌর মহাশ্মশানের জমি দখলের চেষ্টা করা হচ্ছে এবং এ ঘটনার প্রতিবাদ করায় শ্মশান কমিটির সভাপতি রবিন সেনের ওপর হামলা চালানো হয়েছে।

 

বক্তারা বলেন, এ ঘটনায় থানায় মামলা করতে গেলে তা গ্রহণ করা হয়নি। তারা ২৪ ঘণ্টার মধ্যে সদর থানায় মামলা গ্রহণ, অভিযুক্ত মাসুদ রানাকে গ্রেপ্তার এবং তার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান। সত্য সনাতন টিভি

 

এ দাবি পূরণ না হলে গাইবান্ধাসহ উত্তরাঞ্চলজুড়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলেও মানববন্ধন থেকে হুঁশিয়ারি দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews