রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন ভাবগাম্ভীর্য ও সনাতনী ঐতিহ্যে সুরেশ্বরানন্দ পুরী গুরুমহারাজের ৯৫তম শুভ আবির্ভাব উৎসব উদযাপন সনাতন ধর্ম অবমাননা,বুটেক্সের শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার নিখোঁজের দুই দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসসহ ৪ জন

এইবার বিক্ষোভের ডাক দিলো চট্টগ্রাম সনাতনী নাগরিক সমাজ ও ছাত্র-ছাত্রী বৃন্দ

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

গাইবান্ধার পলাশবাড়ীতে ভগবান শ্রীরামচন্দ্রের প্রতীকী ছবি অবমাননা এবং শ্রীরামচন্দ্রের ভাস্কর্য নির্মাণকে কেন্দ্র করে সংঘটিত ঘটনার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিলের ঘোষণা দেওয়া হয়েছে।

 

চট্টগ্রাম সনাতনী নাগরিক সমাজ ও ছাত্র-ছাত্রীবৃন্দের উদ্যোগে আগামী ১৭ জুন, বুধবার সন্ধ্যা ৭টায় নগরের চেরাগীর মোড় চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে। আয়োজকদের পক্ষ থেকে প্রকাশিত এক প্রচারপত্রে এ তথ্য জানানো হয়েছে।

 

প্রচারপত্রে দাবি করা হয়, গাইবান্ধার পলাশবাড়ীতে শ্রীরামচন্দ্রের ভাস্কর্য নির্মাণকে কেন্দ্র করে সংঘটিত ঘটনায় ভগবান শ্রীরামচন্দ্রের প্রতীকী ছবি অবমাননা করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদ এবং সংশ্লিষ্টদের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিলের আয়োজন করা হয়েছে। সত্য সনাতন টিভি

 

আয়োজকেরা জানান, কর্মসূচিতে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ছাত্র সংগঠনের নেতাকর্মীরা অংশ নেবেন। সমাবেশ থেকে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হবে।

 

সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন প্রচারমাধ্যমে কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য সনাতন সম্প্রদায়ের সদস্যদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews