বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে সন্ন্যাসী হত্যার সংবাদ প্রকাশ, সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন লোহাগাড়ায় জন্মাষ্টমী উপলক্ষে দুই দিনব্যাপী ধর্মীয় আয়োজন কেন্দ্রীয় তপোবন আশ্রমে স্বামী সুরেশ্বরানন্দ পুরীর ৯৫তম শুভ আবির্ভাব উৎসব নয়ন সাধু হত্যা মামলার সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে ‘মামলায় ফাঁসানোর’ হুমকি লাভ জিহাদ: ধর্মের বিভাজন নয়, প্রতারণা ও জবরদস্তির বিরুদ্ধে আইনি প্রতিরোধ লোহাগাড়ায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত সনাতনী ঐক্যের আহ্বানে চট্টগ্রামে অনুষ্ঠিত যুব সম্মেলন অভাব-সংগ্রাম থামাতে পারেনি তমালকে, শেষ পর্যন্ত অর্জন করলেন মাস্টার্স ডিগ্রি খুরুশকুলে নয়ন সাধু হত্যা,ছয় মাস পর আসামি গ্রেপ্তার টিউশনের টাকা জমিয়ে যুক্তরাষ্ট্রে পিএইচডি, বাঁশখালীর উচ্ছাসের স্বপ্নপূরণ

শ্রী রামচন্দ্রের ছবি অবমাননার প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধনের ঘোষণা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

গাইবান্ধার পলাশবাড়ীতে ভগবান শ্রী রামচন্দ্রের প্রতীকী ছবিতে জুতা নিক্ষেপের ঘটনায় প্রতিবাদ জানিয়ে মৌলভীবাজারে মানববন্ধনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এ কর্মসূচির আয়োজন করেছে মৌলভীবাজার সনাতন ছাত্র মহাসংঘ।

 

আয়োজকদের প্রকাশিত ব্যানার সূত্রে জানা গেছে, আগামী ১৯ জুন (শুক্রবার) বিকেল ৩টায় মৌলভীবাজার শহরের চৌমুহনা পয়েন্টে মানববন্ধন অনুষ্ঠিত হবে। এতে সনাতন ধর্মাবলম্বীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

 

আয়োজকদের দাবি, গাইবান্ধার পলাশবাড়ীতে সংঘটিত ঘটনাটি সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হবে মানববন্ধন থেকে।

 

মৌলভীবাজার সনাতন ছাত্র মহাসংঘের নেতারা বলেন, ধর্মীয় মূল্যবোধ ও পারস্পরিক শ্রদ্ধাবোধ রক্ষায় সব সম্প্রদায়ের মানুষের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। মানববন্ধনের মাধ্যমে তারা শান্তিপূর্ণভাবে নিজেদের অবস্থান তুলে ধরবেন।

 

তবে গাইবান্ধার ঘটনাকে কেন্দ্র করে উত্থাপিত অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। মানববন্ধনে অংশগ্রহণকারীরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাবেন বলে আয়োজক সূত্র জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews