শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
উখিয়ায় গীতা শিক্ষা নিকেতনের বৃক্ষরোপণ কর্মসূচি বাংলাদেশ হিন্দু মহাজোট বগুড়া জেলা শাখার প্রধান সমন্বয়কারী হলেন সৌরভ কর্মকার রথযাত্রা উপলক্ষে লক্ষ্মীপুর ইসকন মন্দিরে বাংলাদেশ সনাতন ছাত্র মহাসংঘের জল ও শরবত সেবা বিশ্বকাপের ম্যাচ নিয়ে বাজির পর প্রেমিকের সঙ্গে চলে গেলেন বিবাহিত নারী, ঘুমন্ত অবস্থায় ছিল দুই সন্তান রাউজানে শ্রীশ্রী জগন্নাথ দেবের শুভ রথযাত্রা উৎসব উদযাপন ফরিদপুরে ইসকন মন্দিরের উদ্যোগে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত ফরিদপুরে ইসকনের রথযাত্রায় হিন্দু ছাত্র পরিষদের স্বেচ্ছাসেবী কার্যক্রম অনুষ্ঠিত চট্টগ্রামে জাগো হিন্দু পরিষদের উদ্যোগে বর্ণাঢ্য রথযাত্রা, রাঙ্গুনিয়া থেকে ২৫০ জনের বেশি ভক্তের অংশগ্রহণ হাজারো ভক্তের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ রামুতে অনুষ্ঠিত হলো রথযাত্রা রথযাত্রায় ‘মহামায়া সেবা কল্প’-এর ধর্মান্তর বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ

শ্রীমঙ্গলে শ্রীরাম নবমী উদযাপন, পুষ্পাঞ্জলি ও সাংস্কৃতিক আয়োজনে মুখরিত হবে দিন।

  • প্রকাশিত: সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ৯৮ বার পড়া হয়েছে

মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্রের শুভ আবির্ভাব তিথি ‘শ্রীরাম নবমী’ উপলক্ষে শ্রীমঙ্গলে ব্যাপক আয়োজন গ্রহণ করেছে শ্রীরাম নবমী পূজা উদযাপন পরিষদ। আগামী ২৭ মার্চ ২০২৬, শুক্রবার (১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ) দক্ষিণ ভাড়াউড়া এলাকায় এ আয়োজন অনুষ্ঠিত হবে।

আয়োজকরা জানান, এ বছর তৃতীয়বারের মতো এ উৎসব পালিত হচ্ছে। দিনব্যাপী ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মসূচির মাধ্যমে ভক্তদের অংশগ্রহণে উৎসবটি উদযাপিত হবে।

কর্মসূচি অনুযায়ী, সকাল ৯ ঘটিকায় পূজা শুরুর মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হবে। দুপুর ১২ ঘটিকায় ভগবান শ্রী রামচন্দ্রের চরণে পুষ্পাঞ্জলি প্রদান করা হবে। পরে দুপুর সাড়ে ০১ ঘটিকায় ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হবে।

সন্ধ্যায় আয়োজন আরও প্রাণবন্ত হয়ে উঠবে। সন্ধ্যা সাড়ে ০৬ ঘটিকায় প্রদীপ প্রজ্জ্বলনের পর সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে সন্ধ্যা আরতি। রাত ৮ ঘটিকায় স্থানীয় শিল্পীদের পরিবেশনায় নৃত্যানুষ্ঠান এবং রাত ৯ ঘটিকায় মনোজ্ঞ সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হবে। সংগীত পরিবেশন করবেন ম্যাজিক বাউলিয়ানা ২০২২-এর ফাইনালিস্ট ঐশী রানী দৃষ্টি। সত্য সনাতন টিভি

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজনে সকল ধর্মপ্রাণ ভক্ত ও দর্শনার্থীদের সাদর আমন্ত্রণ জানানো হচ্ছে। তাদের উপস্থিতিতে ভগবান শ্রী রামের বন্দনায় এ আয়োজন আরও সার্থক ও প্রাণবন্ত হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেছেন তারা।

অনুষ্ঠানটি দক্ষিণ ভাড়াউড়া, সন্ধানী আ/এ ২ নম্বর পুল সংলগ্ন, মৌলভীবাজার রোড, শ্রীমঙ্গল এলাকায় অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews