রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন ভাবগাম্ভীর্য ও সনাতনী ঐতিহ্যে সুরেশ্বরানন্দ পুরী গুরুমহারাজের ৯৫তম শুভ আবির্ভাব উৎসব উদযাপন সনাতন ধর্ম অবমাননা,বুটেক্সের শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার নিখোঁজের দুই দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসসহ ৪ জন

৫৩১ বছরের ঐতিহ্যে মুখর শেখরনগর, ইছামতীর তীরে কালীপূজায় ভক্তসমাগম

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ২০১ বার পড়া হয়েছে

 

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলা-এর শেখরনগরে ইছামতী নদী তীরে শতাব্দীপ্রাচীন কালীপূজা ঘিরে আবারও জমে উঠেছে উৎসবের আমেজ। প্রায় ৫৩১ বছরের ঐতিহ্যবাহী এই পূজাকে কেন্দ্র করে আজ ২৪ মার্চ মঙ্গলবার সকাল থেকেই ভক্তদের ঢল নামে এলাকাটিতে।

 

সড়ক ও নৌ দুই পথেই ভক্তরা ভিড় জমাতে থাকেন। পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় সৃষ্টি হয় এক উৎসবমুখর পরিবেশ। স্থানীয়দের পাশাপাশি দেশের বিভিন্ন জেলা থেকে আগত দর্শনার্থীদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে শেখরনগর। সত্য সনাতন টিভি

 

পূজা আয়োজকরা জানান, প্রাচীন এই আয়োজনের অংশ হিসেবে নিয়ম মেনে ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পন্ন করা হয়। এর মধ্যে পাঠা ও কবুতর বলির প্রথাও পালন করা হয়, যা দীর্ঘদিন ধরে চলে আসছে।

 

এবারের আয়োজনে বিদেশ থেকেও ভক্তদের অংশগ্রহণ লক্ষ করা গেছে। বিশেষ করে ভারত, নেপাল, শ্রীলঙ্কা ও মালয়েশিয়াসহ বিভিন্ন দেশ থেকে আগত ভক্তদের উপস্থিতি পূজার পরিধি আরও বিস্তৃত করেছে। সত্য সনাতন টিভি

 

পূজাকে ঘিরে বসেছে গ্রামীণ মেলাও। নানা ধরনের দোকান, খেলনা, মিষ্টি ও লোকজ পণ্যের সমাহারে মেলাটি হয়ে উঠেছে দর্শনার্থীদের অন্যতম আকর্ষণ।

 

স্থানীয় বাসিন্দারা বলেন, এই কালীপূজা শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি এলাকার ঐতিহ্য ও সংস্কৃতির অংশ। প্রতিবছরই এই দিনটিকে ঘিরে এক মিলনমেলার সৃষ্টি হয়, যেখানে সব ধর্ম-বর্ণের মানুষ অংশ নেন। সত্য সনাতন টিভি

 

প্রাচীন ঐতিহ্য, ধর্মীয় আচার এবং গ্রামীণ উৎসবের সমন্বয়ে শেখরনগরের এই কালীপূজা এখন শুধু একটি পূজা নয় এটি এক অনন্য সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews